
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন শুরু: ১১ নভেম্বর ২০২৬ থেকে
আবেদন শেষ: ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ
| ইউনিট | তারিখ | সময় |
| বিজ্ঞান ইউনিট | ১২ ডিসেম্বর | ১১:০০টা-১২:৩০ টা |
| কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ১৯ ডিসেম্বর | ১১:০০টা-১২:৩০ টা |
| চারুকলা ইউনিট | ২২ ডিসেম্বর | ০৩:৩০টা-০৫:০০ টা |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | ২৬ নভেম্বর | ১১:০০টা-১২:৩০ টা |
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান ইউনিট
- ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাধ্যমিক (এসএসসি) অথবা সমমান এবং ২০২৬ সালে বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IGCSE/O Level এবং IAL/GCE A Level অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে। IGCSE O Level এবং IAL/GCE / A Level অথবা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।
- মানবিক / সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখা হতে উত্তীর্ণ প্রার্থীরাও বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে। IGCSE O Level এবং IAL/GCE / A Level অথবা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।
আরও দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
- ২০২১ সাল কিংবা পরবর্তী সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মানবিক শাখা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শাখায় আলিম, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা (বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা) ব্যবসায় শিক্ষা শাখার (ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট) ও IGCSE / O Level এবং IAL / GCE / A Level পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- মানবিক শাখা: মানবিক শাখা (মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ) থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে।
- বিজ্ঞান শাখা: বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।
- ব্যবসায় শিক্ষা শাখা: ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে।
- O Level এবং A Level: ২০২১ কিংবা পরবর্তী সালের IGCSE / O Level পরীক্ষায় অন্তত ৫ টি বিষয়ে এবং ২০২৫ সালের IAL / GCE / A Level পরীক্ষার প্রকাশিত ফলে অন্তত ২ টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। O Level-এর এবং A Level-এর মোট ৭ টি বিষয়ের মধ্যে অন্তত ৪ টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ৩ টি বিষয়ে আবেদনকারীকে ন্যূনতম ‘সি’ গ্রেড প্রাপ্ত হতে হবে; এই ৭ টি বিষয়ের কোনোটিতেই ‘ডি’ গ্রেড থাকতে পারবে না।
ব্যবসায় শিক্ষা ইউনিট
- ২০২০১ সাল কিংবা পরবর্তী সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা শাখার (ব্যবসায় শিক্ষা ও বিজনেস ম্যানেজমেন্ট), মানবিক শাখা ( মানবিক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক), বিজ্ঞান শাখা (বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা) ও IGCSE / O Level এবং IAL / GCE / A Level পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ব্যবসায় শিক্ষা শাখা: ব্যবসায় শিক্ষা ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে।
- বিজ্ঞান শাখা: বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।
- মানবিক শাখা: মানবিক শাখা (মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ) থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে।
- O Level এবং A Level: O Level পরীক্ষায় অন্তত ৫ টি বিষয়ে এবং A Level পরীক্ষার প্রকাশিত ফলে অন্তত ২ টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
চারুকলা ইউনিট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক /সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে।
আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬-২৭
ভর্তি পরীক্ষার মানবণ্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। উভয় পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট করে।
চারুকলা ইউনিটে ৪০ (সাধারণ জ্ঞান) নম্বরের এমসিকিউ ও ৬০ (অংকন) নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউর জন্য সময় থাকবে ৩০ মিনিট ও লিখিতের জন্য সময় থাকবে ৬০ মিনিট।
বিজ্ঞান ইউনিট
| বিষয় | নম্বর (এমসিকিউ) | নম্বর (লিখিত) |
| পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) | ১৫ | ১০ |
| রসায়ন (আবশ্যিক) | ১৫ | ১০ |
| উচ্চতর গনিত | ১৫ | ১০ |
| জীববিজ্ঞান | ১৫ | ১০ |
| বাংলা | ১৫ | ১০ |
| ইংরেজি | ১৫ | ১০ |
৪টি বিষয়ের উত্তর দিতে হবে। চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি বিষয়ের যে কোন একটির উত্তর করতে পারবেন।
মানবিক/সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। গণিত/পরিসংখ্যান/মনোবিজ্ঞান/ অর্থনীতি/ভূগোল বিষয়সমূহ হতে যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট ৪টি বিষয় পূর্ণ করতে হবে। তবে IAL/GCE / A-Level অথবা বিদেশি ডিগ্রিধারী প্রার্থীরা বাংলা বিষয়ের পরিবর্তে এ্যাডভান্সড ইংলিশ বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
| বিষয় | নম্বর (এমসিকিউ) | নম্বর (লিখিত) |
| বাংলা | ১৫ | ২০ |
| ইংরেজি | ১৫ | ২০ |
| সাধারন জ্ঞান | ৩০ | নেই |
ব্যবসায় শিক্ষা ইউনিট
| বিষয় | নম্বর (এমসিকিউ) | নম্বর (লিখিত) |
| বাংলা | ১২ | ৮ |
| ইংরেজি | ১২ | ৮ |
| হিসাববিজ্ঞান | ১২ | ৮ |
| ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ১২ | ৮ |
| উৎপাদন ব্যবস্থাপনা/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও বিমা | ১২ | ৮ |
বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। গণিত/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়সমূহ হতে যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট ৪টি বিষয় পূর্ণ করতে হবে।
চারুকলা ইউনিট
| বিষয় | নম্বর (এমসিকিউ) | নম্বর (লিখিত) |
| সাধারন জ্ঞান | ৪০ | নেই |
| অঙ্কন বা ফিগার ড্রয়িং | নেই | ৬০ |
ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হলো-
| বিভাগ | কেন্দ্র |
| ঢাকা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| চট্টগ্রাম | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে |
| রাজশাহী | রাজশাহী বিশ্ববিদ্যালয়ে |
| সিলেট | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে |
| বরিশাল | বরিশাল বিশ্ববিদ্যালয়ে |
| খুলনা | খুলনা বিশ্ববিদ্যালয়ে |
| রংপুর | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে |
| ময়মনসিংহ | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে |
আবেদনের ওয়েবসাইটঃ admission.eis.du.ac.bd



