
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর বিবিএ ২০২৬-২৭ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন শুরুঃ ১১ নভেম্বর ২০২৬ থেকে
আবেদন শেষঃ ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত
প্রবেশ পত্র ডাউনলোডঃ
আবেদন ফীঃ ১৫০০/- টাকা
আইবিএ ভর্তি পরীক্ষার তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২৬।
আইবিএ আবেদনের যোগ্যতা
- যেসব প্রার্থী ২০২৬ সালে এইচএসসি/সমমান পাশ করেছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তবে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ থাকতে হবে এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ হতে হবে।
- IGCSE/O-Level এবং IAL/GCE / A-Level-এ উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে: IGCSE O-Level-এ অন্তত ৫টি বিষয়ে (Mathematics আবশ্যিক) এবং IAL/GCE A-Level-এ অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে IGCSE O-Level ও IAL / GCE A-Level-এর ৭টি বিষয়ের মধ্যে কমপক্ষে ২টি বিষয়ে A গ্রেড থাকতে হবে এবং IGCSE O-Level ও IAL / GCE / A-Level-এ যথাক্রমে আলাদাভাবে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫ থাকতে হবে। পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের পয়েন্ট হবে নিম্নরূপ: A-5.0; B-4.0; C= 3.0; D= 0.0
ভর্তি পরীক্ষার মানবণ্টন
ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে:
প্রথম ধাপঃ
এই ধাপে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে ৭০ নম্বর বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)-এর অংশের জন্য এবং বাকি ৩০ নম্বর বর্ণনামূলক অংশের জন্য বরাদ্দ থাকবে। প্রথম ধাপের পরীক্ষার মানবন্টন হবে নিম্নরূপ:
বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) [সময় ৯০ মিনিট]
| বিষয় | নম্বর |
| ইংরেজি | ৩০ |
| গণিত | ২৫ |
| বিশ্লেষণাত্মক দক্ষতা | ১৫ |
বর্ণনামূলক (Descriptive ) [ সময় ৩০ মিনিট]
বিষয় নম্বর Argumentative writing/Descriptive writing/ Critical writing/Thematic writeup etc. ৩০
দ্বিতীয় ধাপঃ
১/ এই ধাপে পরীক্ষার্থীদের কমিউনিকেশন দক্ষতা (Communication Skill) যাচাই করা হবে। কমিউনিকেশন পরীক্ষায় (Communication Test) মোট ২০ নম্বর বরাদ্দ থাকবে। চূড়ান্ত মেধা তালিকায় বিবেচিত হওয়ার জন্য অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কমিউনিকেশন পরীক্ষায় (Communication Test) ন্যূনতম ১২ নম্বর অর্জন করতে হবে। দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত প্রার্থীকে পরীক্ষার দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের মূল ও সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
২/ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে মোট আসন সংখ্যা ১২০টি, যা সম্পূর্ণ মেধার ভিত্তিতে পূরণ করা হয়। দুই ধাপের সম্মিলিত ১২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাক্রম নির্ধারণ করা হবে এবং প্রথম ১২০ জন পরীক্ষার্থীকে আন্ডারগ্র্যাজুয়েট (BBA) প্রোগ্রামে ভর্তির সুযোগ দেওয়া হবে।
আবেদনের ওয়েবসাইটঃ admission.eis.du.ac.bd
আইবিএ অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন
সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬-২৭



