কলেজ ভর্তিভর্তি

নটর ডেম কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭

নটর ডেম কলেজ রোমান ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের হলিক্রস সন্ন্যাস – সংঘের ফাদারদের দ্বারা পরিচালিত ও মাতা মেরীর কাছে উৎসর্গকৃত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২৬- ২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন শুরুঃ ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত ১২ঃ০১ মিনিট থেকে
আবেদন শেষঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২ টা পর্যন্ত।
আবেদন ফীঃ ৫০০ টাকা।
ভর্তি পরিক্ষার তারিখঃ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরিক্ষা ১০ সেপ্টেম্বর, বিজ্ঞান বিভাগের ভর্তি পরিক্ষা ১১ সেপ্টেম্বর।

নটর ডেম কলেজ ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা:

বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA- 5.00
মানবিক বিভাগ- GPA- 3.00 
ব্যবসায় শিক্ষা বিভাগ- GPA- 4.00

এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে
বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে- GPA- 4.25
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে- GPA- 3.50

ভর্তিপরীক্ষার বিষয়সমূহ :

২০২৬ সালের এসএসসি সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান ।
মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

আসন সংখ্যা:

বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম-১৮১০ টি, ইংরেজি ভার্সন-৩১০ টি।
মানবিকবিভাগ- ৪১০ টি।
ব্যবসায় শিক্ষা বিভাগ- ৭৫০ টি ।

আরও দেখুন এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ২০২৫

পরীক্ষাসংক্রান্ত তথ্য

১। আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২। লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্রে পাওয়া যাবে।
৩। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে।

আবেদনের ওয়েবসাইটঃ ndc.edu.bd

অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন

নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.