জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রোগ্রাম / বিষয়সমূহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরুর ও শেষ তারিখ, যোগ্যতা, ভর্তি পরীক্ষা, আবেদন পদ্ধতি, ফি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত তুলে ধরা হলো।

আবেদন শুরু: ২৫ জুন ২০২৬ থেকে
আবেদন শেষ:  ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত।
ভর্তি পরিক্ষার তারিখ: পরবর্তীতে জানানো হবে
প্রাথমিক আবেদন ফী: ১০০০/- টাকা।

স্নাতক (সম্মান) প্রোগ্রাম / বিষয়সমূহ

  1. এল.এল.বি
  2. বি.বি.এ
  3. ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  4. নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তির আবেদনের যোগ্যতা

গ্রুপSSC জিপিএHSC জিপিএমোট জিপিএ
বিজ্ঞান ও
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC (ভোকেশনাল )
৩.৫০৩.৫০৭.৫০
ব্যবসায় শিক্ষা ও
, HSC (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিপ্লোমা-ইন-কমার্স
৩.০০৩.০০৬.৫০
মানবিক৩.০০৩.০০৬.৫০
  • বাংলাদেশের স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড /উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪/২০২৫ সালের HSC/সমমান পরীক্ষায় এবং ২০২২/২০২৩ সালের SSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • মানবিক, ব্যবসায় শিক্ষা, HSC (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিপ্লোমা-ইন-কমার্স শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের HSC/সমমান ও SSC/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ উভয় পরীক্ষায় কমপক্ষে মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
  • বিজ্ঞান ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC (ভোকেশনাল ) শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের HSC/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ ও SSC/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৭৫ সহ উভয় পরীক্ষায় কমপক্ষে মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ০১ (এক) ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের SSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৪০% ও HSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৬০% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষায় পাশ নাম্বার ৩৫। কোন নেগেটিভ নাম্বার নেই। বিভাগ অনুযায়ী বিষয় ভিত্তিক নম্বর বণ্টন নিচে দেওয়া হলো

গ্রুপবাংলাইংরেজিসাধারণ জ্ঞানপ্রত্যেক গ্রুপের জন্য আলাদাভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন
বিজ্ঞান২০২০২০৪০
ব্যবসায় শিক্ষা২০২০২০৪০
মানবিক২০২০২০৪০


আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করুন-


আরও দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম ২০২৫ – মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের করনীয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.