
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে (B.Sc in Textile Engineering) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।
আবেদনের যোগ্যতা
১। প্রার্থীকে মাধ্যমিক (SSC) ও ২০২৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক (HSC) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। মাধ্যমিকে (SSC) জিপিএ ৪.০০ এবং উচ্চমাধ্যমিকে (HSC) জিপিএ ৪.০০ থাকতে হবে।
৩। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এবং ইংরেজি বিষয় সর্বমোট কমপক্ষে ১৭.৫০ গ্রেট পয়েন্ট পেতে হবে।
৪। O Level ও A Level শিক্ষার্থীদের জন্য: O Level এর পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদা আলাদা ভাবে A গ্রেট পেতে হবে। A Level এর পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে আলাদা আলাদা ভাবে A গ্রেট পেতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
লিখিত পরীক্ষার নম্বর ও বিষয়সমূহ
| বিষয় | নম্বর |
|---|---|
| গণিত | ৬০ |
| পদার্থ | ৬০ |
| রসায়ন | ৬০ |
| ইংরেজি | ২০ |
| মোট | ২০০ |
বুটেক্স ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ (২০২৫-২৬)
| ইভেন্ট | তারিখ | সময় |
|---|---|---|
| আবেদন শুরু | ১১ নভেম্বর ২০২৫ | সকাল ১০: ০০ টা |
| আবেদন শেষ | ১১ ডিসেম্বর ২০২৫ | রাত ১১: ৫৯ টা |
| যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ | ২১ ডিসেম্বর ২০২৫ | |
| প্রবেশপত্র ডাউনলোড | ২৩-৩০ ডিসেম্বর ২০২৫ | রাত ১১: ৫৯ টা |
| ভর্তি পরীক্ষার তারিখ | ০৯ জানুয়ারী ২০২৬ | সকাল ১০: ০০ – ১২: ০০ টা |
| ফলাফল প্রকাশ | ২৫ জানুয়ারী ২০২৬ |
প্রাথমিক আবেদন ফী ৩০০ টাকা। লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট হলে ১২০০ টাকা দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
ওয়েবসাইটঃ butex.edu.bd
আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬



