
মেরিন ফিশারিজ একাডেমির ৪৪তম ব্যাচে (২০২২-২৩ শিক্ষাবর্ষ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অধীনে ০৪ বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তির জন্য বাংলাদেশের যোগ্য স্থায়ী অবিবাহিত মহিলা ও পুরুষ নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনের তারিখ: ২৬ নভেম্বর ২০২৩ থেকে ২৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
- মাধ্যমিক (বিজ্ঞান) বা ‘ও’ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা উহার সমমান।
- উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা ‘এ’ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা উহার সমমান।
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিদ্যা ও গণিত বিষয়ে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজীতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে ।
শারীরিক যোগ্যতা:
- ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখে বয়স অনধিক ২১ বছর হতে হবে।
- পুরুষের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ১৬২.৫ সেমি এবং মহিলার ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ১৫৫ সেমি হতে হবে।
- প্রার্থীর ওজন বডিমাস ইনডেক্স অনুসারে নির্দিষ্ট ওজনের অতিরিক্ত হবে না।
- দৃষ্টিশক্তি ন্যূনতম ৬/১২ হতে হবে।
- কালার ভিশন স্বাভাবিক হবে তবে মহিলাদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
ভর্তির প্রক্রিয়া:
নিম্নবর্ণিত ধাপসমূহের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
- লিখিত পরীক্ষা
- মৌখিক পরীক্ষা
- শারীরিক যোগ্যতা পরীক্ষা
- স্বাস্থ্য পরীক্ষা
- চক্ষু ও কালার ভিশন পরীক্ষা
- সাঁতার পরীক্ষা (মহিলা প্রার্থীদের জন্য বাধ্যতামূলক নয়)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ বাকি পরীক্ষা সমূহে অংশগ্রহণ করবে।
লিখিত পরীক্ষার নিয়মাবলী:
লিখিত পরীক্ষার পূর্ণমান ১০০ (একশত) (উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে)। নৈর্ব্যক্তিক (Multiple Choice Questions) প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নের ভুল উত্তর প্রদানের জন্য পরীক্ষার্থীর কোনো নম্বর কর্তন করা হবে না। লিখিত পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ:
| বিষয় | নম্বর |
| ইংরেজী ও সাধারণ জ্ঞান (উভয়ই ১০) | ২০ |
| গণিত | ২০ |
| পদার্থবিদ্যা | ২০ |
| রসায়ন | ২০ |
| জীববিদ্যা | ২০ |
বিস্তারিত বিজ্ঞপ্তি:




