
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত কলেজসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিষয় চয়েস প্রদান, ভর্তি ফি জমা ও নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| কার্যক্রম | সময়সীমা |
|---|---|
| বিষয় চয়েস (পছন্দক্রম) প্রদান | ২৪ জুলাই দুপুর ১২:০০টা থেকে ৩০ জুলাই ২০২৬ রাত ১১:৫৯টা পর্যন্ত |
| বিষয় ও কলেজের নামসহ তালিকা প্রকাশ | ০৩ আগস্ট ২০২৬, রাত ১০:০০টা |
| ভর্তি ফি প্রদান ও নিশ্চয়ন | ০৪ থেকে ১২ আগস্ট ২০২৬ রাত ১১:৫৯টা পর্যন্ত |
| ১ম মাইগ্রেশনের তালিকা | ১৪ আগস্ট ২০২৬, রাত ১০:০০টা |
| ১ম মাইগ্রেশনের ফি প্রদান, নিশ্চয়ন ও চয়েস পরিবর্তন | ১৫ থেকে ১৯ আগস্ট ২০২৬ রাত ১১:৫৯টা পর্যন্ত |
| ২য় মাইগ্রেশনের তালিকা প্রকাশ | ২০ আগস্ট ২০২৬, রাত ১০:০০টা |
| ২য় মাইগ্রেশনের ফি প্রদান, নিশ্চয়ন ও চয়েস পরিবর্তন | ২১ থেকে ২৩ আগস্ট ২০২৬ রাত ১১:৫৯টা পর্যন্ত |
| চূড়ান্ত তালিকা প্রকাশ (বিষয় ও কলেজসহ) | ২৫ আগস্ট ২০২৬, রাত ১০:০০টা |
| চূড়ান্ত ভর্তি সংক্রান্ত কাগজপত্র জমা | ২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ |
| ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ | ৬ সেপ্টেম্বর ২০২৬ |
তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের অনলাইন বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ৬,৫০০ টাকা ভর্তি ফি জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে।
বিষয় চয়েস ও মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনা
- উত্তীর্ণ প্রার্থীদের dcuadmission.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বিষয় ও কলেজের পছন্দক্রম পূরণ করতে হবে।
- ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীরা চাইলে অটো মাইগ্রেশন চালু বা বন্ধ রাখতে পারবে। অটো মাইগ্রেশন চালু থাকলে ভালো কলেজ বা বিষয়ে আসন খালি সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে সুযোগ মিলবে।
- যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চিত করবে না, তারা পরবর্তী ধাপের জন্য বিবেচিত হবে না।
- কোটায় আবেদনকারীদের কোটার স্বপক্ষে প্রমাণপত্র অনলাইনে আপলোড করতে হবে; পরে নতুন কোনো তথ্য যুক্ত করার সুযোগ থাকবে না।
ভর্তির জন্য যেসব কাগজপত্র জমা দিতে হবে
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অফিসে নিচের কাগজপত্রসহ ভর্তি ফরম জমা দিতে হবে:
- মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি
- সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র
- এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি
- এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ৫ কপি পাসপোর্ট সাইজের ছবি
- কোটাধারীদের ক্ষেত্রে কোটার স্বপক্ষে প্রমাণপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও পূরণকৃত চয়েস ফরমের প্রিন্ট কপি
কীভাবে আবেদন করবেন
১. dcuadmission.org ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. লগইন করে নির্ধারিত সময়ের মধ্যে বিষয় ও কলেজের পছন্দক্রম (চয়েস) পূরণ করুন।
৩. তালিকা প্রকাশের পর সোনালী ব্যাংক অনলাইন পেমেন্ট সিস্টেমে ৬,৫০০ টাকা ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করুন।
৪. মাইগ্রেশনের সুযোগ থাকলে তা পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে চয়েস পরিবর্তন করুন।
৫. চূড়ান্ত তালিকায় নাম আসার পর নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।
আরও দেখুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (৭ কলেজ) সাবজেক্ট চয়েস সম্পর্কে বিস্তারিত



