চাকরি

অর্থ মন্ত্রণালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩টি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি ১১তম থেকে ২০তম গ্রেডের মধ্যে ৭টি ভিন্ন পদে সর্বমোট ৫৭৫ জন কর্মী নিয়োগ দেবে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি পর্যন্ত, তারাও এই নিয়োগে আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ আগস্ট সকাল ১০টা থেকে ২৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগকারী প্রতিষ্ঠান:
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA), অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয়ের পদ ও শূন্যপদের বিস্তারিত তালিকা

ক্রমপদের নামপদসংখ্যাগ্রেডবেতনস্কেল (টাকা)ন্যূনতম যোগ্যতা
অডিটর৩৭৮১১১২,৫০০-৩০,২৩০স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর বা সমমান
কম্পিউটার অপারেটর১৩১১,০০০-২৬,৫৯০বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান
জুনিয়র অডিটর৯২১৬৯,৩০০-২২,৪৯০উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান
ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর১৬৯,৩০০-২২,৪৯০উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান
ড্রাইভার১৬৯,৩০০-২২,৪৯০জেএসসি/সমমান + বৈধ লাইসেন্সসহ ন্যূনতম ৩ বছরের গাড়ি চালনার অভিজ্ঞতা
সর্টার৪০১৯৮,৫০০-২০,৫৭০মাধ্যমিক (এসএসসি) বা সমমান
অফিস সহায়ক৫৭২০৮,২৫০-২০,০১০মাধ্যমিক (এসএসসি) বা সমমান

মোট পদসংখ্যা: ৫৭৫টি

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া

  • আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, টেলিটকের নির্ধারিত পোর্টালের মাধ্যমে (cga.teletalk.com.bd)
  • আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪টা

আবেদন ফি: পদভেদে টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ৫৬ থেকে ১৬৮ টাকা পর্যন্ত আবেদন ফি প্রযোজ্য। ফরম পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ৯ জুলাই ২০২৬
আবেদন শুরু৬ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪টা

চাকরির নিয়গ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আবেদন করার ওয়েবসাইট cga.teletalk.com.bd


আরও দেখুন জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.