
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা ২৬ জুন ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে।
১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের করনীয়
- ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২৮ জুন ২০২৫ থেকে ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে।
- ২৯ জুন ২০২৫ থেকে ১৬ জুলাই ২০২৫ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ৫৬৫/- (পাঁচশত পঁয়ষট্টি) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দিতে হবে।
- ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ০৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
- কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।
- ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২১ জুলাই ২০২৫ তারিখ থেকে শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
| বিষয় | |
|---|---|
| ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ | ২৮ জুন ২০২৫ থেকে ১৫ জুলাই ২০২৫ |
| রেজিস্ট্রেশন ফি বাবদ ৫৬৫/- টাকা জমা | ২৯ জুন ২০২৫ থেকে ১৬ জুলাই ২০২৫ |
| ক্লাস শুরু | ২১ জুলাই ২০২৫ |
আরও দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫



