অধিভুক্ত কলেজভর্তি

গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজসমূহ ও আসন সংখ্যা:

নামআসন সংখ্যা
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সরকারি)৯৫০
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (বেসরকারি)৫০০
ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স (বেসরকারি)৫০০
ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (বেসরকারি)৯০
আকিজ কলেজ অব হোম ইকনমিক্স (বেসরকারি)২৫০
বরিশাল হোম ইকনমিক্স কলেজ (বেসরকারি)১৩০
মোট আসন সংখ্যা২৪২০

বেসরকারি কলেজ গুলোর বাৎসরিক আনুমানিক খরচ ৩০-৪০ হাজার টাকা

কলেজসমূহে বিভাগসমূহ:

  • খাদ্য ও পুষ্টিবিজ্ঞান (Food and Nutrition)
  • সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশিপ (Resource Management and Entrepreneurship)
  • শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক (Child Development and Social Relationship)
  • শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা (Art and Creative Studies)
  • বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প (Clothing and Textile)

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ

নামতারিখ
আবেদন শুরু১৪ জানুয়ারী ২০২৬ থেকে
আবেদনর শেষ তারিখ২৮ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত
ভর্তি পরীক্ষা০৪ এপ্রিল ২০২৬, বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত
আবেদন ফী৮৫০ টাকা

আবেদনের ন্যূনতম যোগ্যতা:

  • আবেদনকারীকে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমানের এবং ২০২৫ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের /A-Level বা সমমানের বিদেশী ডিগ্রিধারী হতে হবে।
  • প্রার্থীর মাধ্যমিক(SSC) ও উচ্চমাধ্যমিক(HSC) বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল যে কোনো শাখার জন্য ন্যূনতম ৫.৫০ হতে হবে তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আলাদা আলাদা ভাবে প্রতিটিতে জিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা:

  1. ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে হবে। মোট ১০০টি প্রশ্নের জন্য মোট ১০০ নম্বর থাকবে।
  2. প্রত্যেক প্রার্থীর বাংলা, ইংরেজি এবং আইসিটি এই ৩ টি বিষয়ে পরিক্ষা দেওয়া আবশ্যিক। রসায়ন/ হিসাব বিজ্ঞান/ অর্থনীতি/ খাদ্য ও পুষ্টি/ সাধারণ জ্ঞান বিষয়ের মধ্যে যে কোন একটি বিষয় পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পূর্ণ করতে হবে। প্রতি বিষয়ের জন্য মোট নম্বর ২৫।
  3. জিপিএ প্রাপ্ত নম্বর ২০ অর্থাৎ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ- কে ২ দিয়ে গুণ এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ২ দিয়ে গুণ করে।
  4. ভর্তি পরীক্ষার পাস ৪০ নম্বর। যারা ৪০ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। উল্লেখ্য, ভুল উত্তরের জন্য কোন প্রকার নম্বর কাটা হবে না।

আবেদনের ওয়েবসাইটঃ collegeadmission.eis.du.ac.bd

গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ পিডিএফ


আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫-২৬

৪ Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.