চাকরি

পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ। এইচএসসি পাশেই আবেদন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (BWDB) জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ‘ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট’ পদে মোট ৪৬৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২৮/০৬/২০২০ তারিখে প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট-এর ১২৫টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন শেষ তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত।

পানি উন্নয়ন বোর্ডে চাকরির বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠান: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)
পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪৬৮ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
সুবিধা: সরকারি বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

যোগ্যতা

  • প্রার্থীর এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • নির্মাণকাজে অন্যূন ১ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে
  • ১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীরা “আবেদন করুন” বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে লগইনের পর ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখুন দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি বিজ্ঞপ্তি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.