
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ ( প্রযুক্তি ইউনিট )২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।
প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটসমূহ
- ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ( সরকারি)
- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ( সরকারি)
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ( সরকারি)
- ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) (বেসরকারি)
- শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বেসরকারি)
- সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (বেসরকারি)
নোটঃ বেসরকারি কলেজে ৪ বছরের কোর্স ও অন্যান্য ফি সহ ৪-৫ লাখ টাকা খরচ হবে।
কলেজ/ইনস্টিটিউটসমূহে বিষয় ও আসন সংখ্যা

আরও দেখুন ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| বিষয় | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ১৪ জানুয়ারী ২০২৬ থেকে |
| আবেদনের শেষ তারিখ | ২৮ ফেব্রুয়ারী ২০২৬ |
| প্রবেশপত্র ডাউনলোড | ১০ মার্চ ২০২৬ থেকে পরিক্ষার ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত |
| ভর্তি পরিক্ষা | ১১ এপ্রিল ২০২৬ সকাল ১১ টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত |
| আবেদন ফী | ৮৫০ টাকা |
আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
- প্রার্থীকে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IAL/A-Level বা সমমানের বিদেশী ডিগ্রিধারী হতে হবে।
- প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল হতে হবে ন্যূনতম ৬.৫০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে। তবে, প্রার্থীর উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, ও গণিত বিষয় থাকতে হবে।
ভর্তি পরীক্ষাঃ
- ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে হবে। মোট ১২০টি প্রশ্নের জন্য মোট ১২০ নম্বর থাকবে।
- ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলা ও ইংরেজী মাধ্যমে থাকবে; এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ, রসায়ন, গণিত, ও ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। পদার্থ, রসায়ন, ও গণিত প্রতিটি বিষয়ের জন্য ৩৫ নম্বর এবং ইংরেজি বিষয়ের জন্য ১৫ নম্বর থাকবে।
- ভর্তি পরীক্ষার পাস ৪০% অর্থাৎ ৪৮ নম্বর। যারা ৪৮ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। উল্লেখ্য, ভুল উত্তরের জন্য কোন প্রকার নম্বর কাটা হবে না।
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ-এ ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় পৃথকভাবে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে (যার মধ্যে ভর্তি পরীক্ষা ১২০ নম্বর, মাধ্যমিক / O-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ৮ গুণ অর্থাৎ ৪০ নম্বর এবং উচ্চমাধ্যমিক / A-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ৮ গুণ অর্থাৎ ৪০ নম্বর)।
আবেদনের ওয়েবসাইটঃ collegeadmission.eis.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ পিডিএফ
আরও দেখুন
সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫




আমি এইচএসসি ২৩ ব্যাচ।কিন্তু ২৪ সালে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছি। আমি সাইন্সে ছিলাম। আমি কি প্রযুক্তি ইউনিটে আবেদন করতে পারবো? চতুর্থ বিষয় ছাড়া আমার জিপিএ ৩ পয়েন্টের উপর আছে। আবেদন করতে পারবো কি?
Good answer back in return of this difficulty with genuine arguments and telling everything regarding that.