
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন শুরুঃ ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে
আবেদন শেষঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী-
ক) মেধা তালিকায় স্থান পায়নি
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে
ঘ) ২য় পর্যায়ে ০৭/০৭/২০২৪ থেকে ১৫/০৭/২০২৪ তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়েছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
কলেজ কর্তৃক ১ম অথবা ২য় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এখানে উল্লেখ্য যে, ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোন শিক্ষার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (app11.nu.edu.bd) এর Prospectus (Honours) / Important Notice অপশন থেকে জানা যাবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি





Hi, I wanted to know your price.