
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বছরও শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬ থেকে
আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
চবি ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা
বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ বা ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।
A ইউনিট
(বিজ্ঞান, জীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ):
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায়) বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম মোট জিপিএ ৮.০০ এবং মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০।
B ইউনিট
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ ( B1 ও B2 উপ ইউনিটের বিভাগসমূহ ব্যতিত)]:
মানবিক:
ন্যূনতম মোট জিপিএ ৬.৫০ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়ে)। মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ২.৫০।
বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা:
ন্যূনতম মোট জিপিএ ৭.০০ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়ে)। মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০।
B1 উপ-ইউনিট
(কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ):
B ইউনিটের শর্ত প্রযোজ্য।
B2 উপ-ইউনিট
(কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত আরবি, ইসলামিক স্টাডিস, পালি):
B ইউনিটের শর্ত প্রযোজ্য।
C ইউনিট
(ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ) :
বিজ্ঞান শাখার জন্য:
ন্যূনতম মোট জিপিএ ৭.৫০ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়ে)। মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০।
অন্যান্য শাখার জন্য:
ন্যূনতম মোট জিপিএ ৭.০০ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়ে)। মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০।
D ইউনিট
(সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ এবং জীব বিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং মনোবিজ্ঞান বিভাগ):
যেকোনো শাখা থেকে ন্যূনতম মোট জিপিএ ৭.৫০ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়ে)। মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০।
D1 উপ-ইউনিট
(শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ):
যেকোনো শাখা থেকে ন্যূনতম মোট জিপিএ ৫.৫০ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়ে)। মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ২.৫০ এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ২.০০।
ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার তারিখ
| ইউনিট/উপ-ইউনিট | তারিখ |
| সি ইউনিট | ২৯ জানুয়ারী ২০২৭ |
| এ ইউনিট | ৩০ জানুয়ারী ২০২৭ |
| বি১ ইউনিট | ০৩ ফেব্রুয়ারী ২০২৭ |
| বি২ ইউনিট | ০৪ ফেব্রুয়ারী ২০২৭ |
| বি ইউনিট | ০৫ ফেব্রুয়ারী ২০২৭ |
| ডি ইউনিট | ০৬ ফেব্রুয়ারী ২০২৭ |
| ডি১ উপ-ইউনিট | ০৮ ফেব্রুয়ারী ২০২৭ |
ভর্তি পরীক্ষার বিষয়, বিষয় ভিত্তিক নম্বর বন্টন ও ন্যূনতম পাশ নম্বরঃ
A ইউনিট
| পরীক্ষার বিষয় | নম্বর |
| ইংরেজি | ২৫ |
| পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীব বিজ্ঞান ( যে কোন ০৩টি বিষয়ে উত্তর দিতে হবে) | ২৫X৩=৭৫ |
| মোট নম্বরঃ | ১০০ |
B ইউনিট
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা/ঐচ্ছিক ইংরেজি* | ৩০ |
| ইংরেজি | ৩০ |
| সাধারণ জ্ঞান | ৪০ |
| মোট নম্বরঃ | ১০০ |
B1 উপ-ইউনিট
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা/ঐচ্ছিক ইংরেজি* | ২৫ |
| ইংরেজি | ২৫ |
| সাধারণ জ্ঞান | ৫০ |
| মোট নম্বরঃ | ১০০ |
B2 উপ-ইউনিট
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা/ঐচ্ছিক ইংরেজি* | ২০ |
| ইংরেজি | ২০ |
| আরবি, ইসলামিক স্টাডিজ, পালি সাধারণ জ্ঞান ( যে কোনো ২ টি বিষয়ের উত্তর দিতে হবে) | ২*৩০ =৬০ |
| মোট নম্বরঃ | ১০০ |
C ইউনিট
| বিষয় | নম্বর |
| ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা | ৪০ |
| বিশ্লেষণ দক্ষতা | ৩০ |
| সমস্যা সমাধান দক্ষতা | ৩০ |
| মোট | ১০০ |
D ইউনিট
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা/ঐচ্ছিক ইংরেজি* | ৩০ |
| ইংরেজি | ৩০ |
| বিশ্লেষণ দক্ষতা | ২০ |
| সাধারণ জ্ঞান/গণিত/ অর্থনীতি | ২০ |
| মোট নম্বরঃ | ১০০ |
D1 উপ-ইউনিট
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা/ঐচ্ছিক ইংরেজি* | ৩০ |
| ইংরেজি | ৩০ |
| সাধারণ জ্ঞান | ২৫ |
| গেমস অ্যান্ড স্পোর্টসের নীতিমালা | ১৫ |
| মোট নম্বরঃ | ১০০ |
আবেদনের ওয়েবসাইটঃ admission.cu.ac.bd
আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫-২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ
ভর্তি নির্দেশিকা



