
ব্যাবিলন গ্রুপ এসএসসি পাস করা ছাত্রছাত্রীদের জন্য তাদের শিক্ষাবৃত্তি প্রকল্পের ১১তম পর্ব ঘোষণা করেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, আর্থিকভাবে অস্বচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এই বৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা পাবেন, যা উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুই বছর নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করবে।
আবেদনের শর্তাবলি
- এসএসসি পাসের বছর: ২০২৫
- প্রাপ্ত ফলাফল: গোল্ডেন জিপিএ-৫
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে
- শিক্ষাবৃত্তির আবেদনপত্র
- এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্রের সত্যায়িত কপি
- সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট
- কলেজে ভর্তির সনদ/প্রমাণপত্র (সত্যায়িত)
- একটি পূর্ণাঙ্গ বায়োডাটা – যেখানে আবেদনকারীর পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্যসংখ্যা, তাদের পেশা, মোবাইল নম্বর ও আয়ের বর্ণনা উল্লেখ থাকবে
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আবেদনকারীর JPEG ফরম্যাটের ছবি (Width: 590px, Height: 708px) এবং প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে একটি PDF ফাইল আকারে পাঠাতে হবে
- ই-মেইল পাঠানোর ঠিকানা: babylon.scholarship@gmail.com
- ই-মেইলের Subject Line এ লিখতে হবে: Babylon Scholarship 2025
- মনে রাখবেন, ই-মেইল ব্যতীত ব্যাবিলন গ্রুপে সরাসরি পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন

আরও দেখুন এইচএসসি পাস শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিবে শাহ্জালাল ইসলামী ব্যাংক




আমি বৃত্তির জন্যে আবেদন করেছি। রেজাল্ট কবে দিবে