
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর এর আওতায় “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে e-Learning & Earning Ltd.
ঠিকানা: 7 South Kollayanpur, Mirpur Road, Dhaka-1207।
প্রশিক্ষণের সময়সূচী
- প্রশিক্ষণকাল: ১ অক্টোবর ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত
- মেয়াদ: ৩ মাস, (সপ্তাহে ৬ দিন)
- দৈনিক সময়: ৮ ঘণ্টা (সকাল ৯টা – বিকাল ৫টা)।
- মোট সময়: ৬০০ ঘণ্টা
প্রশিক্ষণের বিষয়
(ক) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(খ) ফ্রিল্যান্সিং
(গ) বেসিক ইংলিশ
(ঘ) ডিজিটাল মার্কেটিং
(ঙ) সফটস্কিল ট্রেনিং
(চ) স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
(ছ) গ্রাফিক্স ডিজাইন
(জ) ভিডিও এডিটিং
যোগ্যতা
- বয়স: ১৮ থেকে ৩৫ বছর
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
- কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী
- আইসিটি/কম্পিউটার সম্পর্কে basic ধারণা ও ইংরেজি দক্ষতা থাকলে অগ্রাধিকার
আবেদনের শেষ তারিখ– ২৩ সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা
- লিখিত পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ফলাফল প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫
- মৌখিক পরীক্ষা: ২৮ সেপ্টেম্বর ২০২৫
- চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫
সুবিধাসমূহ
- ভর্তি ফি প্রয়োজন নেই
- প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা
- সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা সরবরাহ করা হবে
- প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান
প্রশিক্ষণ জেলা সমূহ
ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া
রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার
বিশেষ নির্দেশনা
- বৈধ আবেদনকারীদের SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও সময় জানানো হবে।
- পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) SMS নির্দেশনা অনুযায়ী ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তি পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করতে পারবেন।
আরও দেখুন এসএসসি পাস শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ



