
আবেদন শুরু: ০৫ ডিসেম্বর, ২০২৩ থেকে
আবেদন শেষ: ২৮ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত
মেধা তালিকা প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৪
ভর্তির সময়: ১০ জানুয়ারী-১৫ জানুয়ারী ২০২৪
ভর্তির আবেদনের যোগ্যতা
- গণিত/উচ্চতর গণিত-এ পাশসহ এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) শিক্ষাক্রম উত্তীর্ন হতে হবে।
- এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ ২.৫০ এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ ২.০ থাকতে হবে।
- সরকারি প্রতিষ্ঠানের জন্য ২০১৯ হতে ২০২৩ সাল এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ২০১৪ হতে ২০২৩ এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) শিক্ষাক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
আবেদনের নিয়মাবলী ও আবেদনের সাথে প্রদেয় প্রয়োজনীয় ডকুমেন্টস
- প্রতিষ্ঠান হতে নির্ধারিত ভর্তির আবেদন ফরম ৫০.০০ টাকা জমা দিয়ে উত্তোলন করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার সময় রশিদের মাধ্যমে ১০০.০০ টাকা জমা দিতে হবে।
- এসএসসি (বিজ্ঞান/ভোকেশনাল/দাখিল (বিজ্ঞান) শিক্ষাক্রম উত্তীর্ণের মূল নম্বরপত্র।
- এইচএসসি (বিজ্ঞান/ভোকেশনাল)/আলিম (বিজ্ঞান) শিক্ষাক্রম উত্তীর্ণের মূল নম্বরপত্র।
- এইচএসসি (বিজ্ঞান/ভোকেশনাল)/আলিম (বিজ্ঞান) এর মূল রেজিস্ট্রেশন কার্ড।
- সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদেয় প্রশংশাপত্র।
- পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
[ বিঃ দ্রঃ যে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক নির্ধারিত সময়ের মধ্যে সেই পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে আবেদন করতে হবে।]



