
কৃষি গুচ্ছভুক্ত ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
আবেদন শুরুঃ ২৫ নভেম্বর ২০২৫ থেকে
আবেদন শেষঃ ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদন ফীঃ ১২০০ টাকা
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় সমুহের ভর্তি পরীক্ষার তারিখ
| তারিখ | সময় |
| ০৩ জানুয়ারী ২০২৬ | বিকাল ২ টা থেকে ৩ টা পর্যন্ত |
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম ও আসন সংখ্যা
| নাম | আসন সংখ্যা |
| বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | ১০০৬ |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ৫১০ |
| শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | ৭০৫ |
| পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | ৪৫২ |
| চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | ২৭৫ |
| সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | ৪৩১ |
| খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | ১৫০ |
| হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ | ৯০ |
| কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম | ৮২ |
| মোট | ৩৭০১ |
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
আবেদনের নূন্যতম যোগ্যতা
| ২০২১/২০২২/২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৪/২০২৫ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় অবশ্যই থাকতে হবে। |
| এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের উভয় পরীক্ষায় আলাদা ভাবে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। |
| জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় আলাদা ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে। |
ভর্তি পরীক্ষার মানবন্টন
| বিষয় | নম্বর |
| ইংরেজি | ১০ |
| প্রাণিবিজ্ঞান | ১৫ |
| উদ্ভিদবিজ্ঞান | ১৫ |
| পদার্থবিজ্ঞান | ২০ |
| রসায়ন | ২০ |
| গণিত | ২০ |
| মোট | ১০০ |
জিপিএ তে প্রাপ্ত নম্বর ৫০ অর্থাৎ এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫।
আবেদনের ওয়েবসাইটঃ acas.edu.bd
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ



