
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দেশের অন্যতম জনপ্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতি বছর হাজারো শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের পছন্দের বিভাগে ভর্তির জন্য প্রতিযোগিতা করে। সঠিকভাবে ভর্তি প্রস্তুতি নিতে হলে প্রতিটি ইউনিটের সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা জানা খুবই গুরুত্বপূর্ণ।
এই পোস্টে দেওয়া হলো ঢাবি A ইউনিট (বিজ্ঞান ইউনিট) সাবজেক্ট ও আসন সংখ্যার সম্পূর্ণ তালিকা-
ঢাবি A ইউনিট (বিজ্ঞান ইউনিট) সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যার
বিজ্ঞান অনুষদ
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| পদার্থবিজ্ঞান | ১০০ |
| গণিত | ১৩০ |
| রসায়ন | ৯০ |
| পরিসংখ্যান | ৯০ |
| ফলিত গণিত | ৬০ |
জীববিজ্ঞান অনুষদ
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান | ১০০ |
| উদ্ভিদবিজ্ঞান | ৭০ |
| প্রাণিবিজ্ঞান | ৮০ |
| প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান | ৬০ |
| মনোবিজ্ঞান | ৮০ |
| অণুজীববিজ্ঞান | ৪০ |
| মৎস্যবিজ্ঞান | ৪০ |
| জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি | ৩০ |
ফার্মেসি অনুষদ
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| ফার্মেসি | ৮৫ |
আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| ভূগোল ও পরিবেশ | ৮০ |
| ভূতত্ত্ব | ৫০ |
| সমুদ্রবিজ্ঞান | ৪০ |
| দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা | ৪০ |
| আবহাওয়া বিজ্ঞান | ৩০ |
আরও দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৭৫ |
| অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৬০ |
| কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং | ৬৫ |
| নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং | ৩০ |
| রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং | ৩০ |
পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স | ৫৫ |
পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| পুষ্টি ও খাদ্যবিজ্ঞান | ৪০ |
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| লেদার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
| ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
| লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং | ৫০ |
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
| বিভাগ | আসন সংখ্যা |
|---|---|
| ভৌত বিজ্ঞান | ২২ |
| জীববিজ্ঞান | ১৯ |
বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা ১৮৯১
আবেদনের ওয়েবসাইটঃ admission.eis.du.ac.bd



