পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

আবেদনের যোগ্যতা

১। ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। এসএসসি/সমমান জিপিএঃ জিপিএ ৪.০০ (চার) অথবা সমতুল্য গ্রেড।
৩। এইচএসসি/সমমান জিপিএঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪ এবং ইংরেজি বিষয়ে গ্রেড পয়েন্ট কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
৪। O Level ও A Level শিক্ষার্থীদের জন্য: ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজিতে আলাদা ভাবে ‘A’ গ্রেড পেতে হবে। ‘A’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘A’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।
৫। বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ খ্রি. এর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

চুয়েট ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইভেন্টতারিখসময়
আবেদন শুরু০৫ জানুয়ারী ২০২৫সকাল ৯ টা থেকে
আবেদন শেষ১৮ জানুয়ারী ২০২৫রাত ১১:৫৯ টা পর্যন্ত
পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ২৩ জানুয়ারী ২০২৫বিকাল ৫টা
প্রবেশপত্র ডাউনলোড শুরু২৭ জানুয়ারী ২০২৫সকাল ১০ টা
ভর্তি পরীক্ষা১ ফেব্রুয়ারী ২০২৫সকাল ১০ টা- দুপুর ১২:৩০ পর্যন্ত
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ২২ ফেব্রুয়ারী ২০২৫বিকাল ৫ টা

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

গ্রুপবিষয়মোট নাম্বার
ক ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি৫০০
খ ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ইংরেজি এবং মুক্তহস্ত অংকন৭০০

আবেদন ফী

  • ক ক ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গ্রুপ – ১২০০ টাকা
  • খ ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)) গ্রুপ- ১৪০০ টাকা

ভর্তির আবেদনের ওয়েবসাইটঃ admissioncuet.ac.bd

আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.