২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার রেজাল্ট ১২ মে সকাল ১০ টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে।
ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ গিয়ে Examination থেকে SSC/Dakhil অপশন টি সিলেক্ট করুন। Year, 2024 সিলেক্ট করুন। এরপর আপনার Board, Roll, Reg. No দিয়ে ক্যাপচাটি সমাধান করে সাবমিট করলে আপনার ফলাফল দেখতে পারবেন। ছবিতে দেখুন-

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পেতে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন, SSC<>BOARD<>ROLL<>YEAR বা মাদরাসার জন্য SSC<>MAD<>ROLL<>YEAR বা কারিগরি শিক্ষাবোর্ডের জন্য SSC<>TEC<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
উদাহরণঃ SSC DHA 123456 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
সকল শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
| শিক্ষা বোর্ডের নাম | প্রথম তিন অক্ষর |
| ঢাকা বোর্ড | DHA |
| ময়মনসিংহ বোর্ড | MYM |
| কুমিল্লা বোর্ড | COM |
| চট্টগ্রাম বোর্ড | CHI |
| বরিশাল বোর্ড | BAR |
| দিনাজপুর বোর্ড | DIN |
| রাজশাহী বোর্ড | RAJ |
| যশোর বোর্ড | JES |
| সিলেট বোর্ড | SYL |
| মাদ্রাসা বোর্ড | MAD |
| কারিগরি বোর্ড | TEC |


