
২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস কলেজ।
আবেদন ফীঃ ৪০০ টাকা।
আবেদনের ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান বিভাগ- GPA- 5.00 (অবশ্যই এসএসসি তে উচ্চতর গণিত ও বায়োলজি থাকতে হবে)।
মানবিক বিভাগ- GPA- 3.00
ব্যবসায় শিক্ষা বিভাগ- GPA- 4.00
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে–
বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে- GPA- 4.25
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে- GPA- 4.00
হলি ক্রস কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ৩০ জুলাই ২০২৫ থেকে |
| আবেদন শেষ | ০৩ আগস্ট ২০২৫ পর্যন্ত। |
| আসন বিন্যাস প্রকাশ | ০৭ আগস্ট ২০২৫ বিকাল ৫ টা। |
| ভর্তি পরীক্ষার তারিখ (বিজ্ঞান বিভাগ) | ০৮ আগস্ট ২০২৫ |
| ভর্তি পরীক্ষার তারিখ (মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ) | ০৯ আগস্ট ২০২৫ |
| ফলাফল প্রকাশ | ১৪ আগস্ট ২০২৫ |
| ভর্তির তারিখ | ১৫, ১৬ আগস্ট ২০২৫ |
ভর্তিপরীক্ষার বিষয়সমূহ :
বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল , পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যন্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।
আরও দেখুন এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ২০২৫
আসন সংখ্যা:
বিজ্ঞান বিভাগ- ৭৮০ টি।
মানবিকবিভাগ- ২৬০ টি।
ব্যবসায় শিক্ষা বিভাগ- ২৭০ টি ।
পরীক্ষাসংক্রান্ত তথ্য
- পরীক্ষার দিন জমা দিতে হবে-
- ডাউনলোডকৃত আবেদন ফর্ম (বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে)
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
- অনলাইন রেজাল্টের (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) কপি। (সবগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোণে Application ID No. লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিবে।
- পরীক্ষা হলে সঙ্গে রাখতে হবে: Permit Slip, কলম, পেন্সিল, রাবার ও স্কেল, একটি Clear File – এ আনতে হবে।
আবেদনের ওয়েবসাইটঃ hcc.edu.bd
অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন




