পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৫ থেকে
আবেদন শেষ: ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত
আবেদনের সময়সীমা ১৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ

ইউনিটতারিখসময়
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট১৩ ডিসেম্বর১১:০০টা-১২:৩০ টা
ব্যবসায় শিক্ষা ইউনিট০৬ ডিসেম্বর ১১:০০টা-১২:৩০ টা
বিজ্ঞান ইউনিট২৭ ডিসেম্বর০৩:৩০টা-০৫:০০ টা
চারুকলা ইউনিট২৯ নভেম্বর১১:০০টা-১২:৩০ টা

আবেদনের যোগ্যতা

বিজ্ঞান ইউনিট

  1. ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক (এসএসসি) অথবা সমমান এবং ২০২৫ সালে বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IGCSE/O Level এবং IAL/GCE A Level অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।
  2. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে। IGCSE O Level এবং IAL/GCE / A Level অথবা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।
  3. মানবিক / সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখা হতে উত্তীর্ণ প্রার্থীরাও বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে। IGCSE O Level এবং IAL/GCE / A Level অথবা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।

আরও দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

  1. ২০২০ সাল কিংবা পরবর্তী সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মানবিক শাখা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শাখায় আলিম, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা (বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা) ব্যবসায় শিক্ষা শাখার (ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট) ও IGCSE / O Level এবং IAL / GCE / A Level পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  2. মানবিক শাখা: মানবিক শাখা (মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ) থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে।
  3. বিজ্ঞান শাখা: বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।
  4. ব্যবসায় শিক্ষা শাখা: ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে।
  5. O Level এবং A Level: ২০২০ কিংবা পরবর্তী সালের IGCSE / O Level পরীক্ষায় অন্তত ৫ টি বিষয়ে এবং ২০২৪ সালের IAL / GCE / A Level পরীক্ষার প্রকাশিত ফলে অন্তত ২ টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। O Level-এর এবং A Level-এর মোট ৭ টি বিষয়ের মধ্যে অন্তত ৪ টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ৩ টি বিষয়ে আবেদনকারীকে ন্যূনতম ‘সি’ গ্রেড প্রাপ্ত হতে হবে; এই ৭ টি বিষয়ের কোনোটিতেই ‘ডি’ গ্রেড থাকতে পারবে না।

ব্যবসায় শিক্ষা ইউনিট

  1. ২০২০ সাল কিংবা পরবর্তী সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা শাখার (ব্যবসায় শিক্ষা ও বিজনেস ম্যানেজমেন্ট), মানবিক শাখা ( মানবিক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক), বিজ্ঞান শাখা (বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা) ও IGCSE / O Level এবং IAL / GCE / A Level পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  2. ব্যবসায় শিক্ষা শাখা: ব্যবসায় শিক্ষা ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে।
  3. বিজ্ঞান শাখা: বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।
  4. মানবিক শাখা: মানবিক শাখা (মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ) থেকে আগত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫০ হতে হবে।
  5. O Level এবং A Level: O Level পরীক্ষায় অন্তত ৫ টি বিষয়ে এবং A Level পরীক্ষার প্রকাশিত ফলে অন্তত ২ টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

চারুকলা ইউনিট

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক /সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে।

আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫-২৬

ভর্তি পরীক্ষার মানবণ্টন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। উভয় পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট করে।
চারুকলা ইউনিটে ৪০ (সাধারণ জ্ঞান) নম্বরের এমসিকিউ ও ৬০ (অংকন) নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউর জন্য সময় থাকবে ৩০ মিনিট ও লিখিতের জন্য সময় থাকবে ৬০ মিনিট।

বিজ্ঞান ইউনিট

বিষয়নম্বর (এমসিকিউ)নম্বর (লিখিত)
পদার্থ বিজ্ঞান (আবশ্যিক)১৫১০
রসায়ন (আবশ্যিক)১৫১০
উচ্চতর গনিত১৫১০
জীববিজ্ঞান১৫১০
বাংলা১৫১০
ইংরেজি১৫১০

৪টি বিষয়ের উত্তর দিতে হবে। চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি বিষয়ের যে কোন একটির উত্তর করতে পারবেন।

মানবিক/সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। গণিত/পরিসংখ্যান/মনোবিজ্ঞান/ অর্থনীতি/ভূগোল বিষয়সমূহ হতে যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট ৪টি বিষয় পূর্ণ করতে হবে। তবে IAL/GCE / A-Level অথবা বিদেশি ডিগ্রিধারী প্রার্থীরা বাংলা বিষয়ের পরিবর্তে এ্যাডভান্সড ইংলিশ বিষয়ে পরীক্ষা দিতে পারবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

বিষয়নম্বর (এমসিকিউ)নম্বর (লিখিত)
বাংলা১৫২০
ইংরেজি১৫২০
সাধারন জ্ঞান৩০নেই

ব্যবসায় শিক্ষা ইউনিট

বিষয়নম্বর (এমসিকিউ)নম্বর (লিখিত)
বাংলা১২
ইংরেজি১২
হিসাববিজ্ঞান১২
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা১২
উৎপাদন ব্যবস্থাপনা/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও বিমা১২

বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। গণিত/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়সমূহ হতে যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট ৪টি বিষয় পূর্ণ করতে হবে।

চারুকলা ইউনিট

বিষয়নম্বর (এমসিকিউ)নম্বর (লিখিত)
সাধারন জ্ঞান৪০নেই
অঙ্কন বা ফিগার ড্রয়িংনেই৬০

ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হলো-

বিভাগকেন্দ্র
ঢাকাঢাকা বিশ্ববিদ্যালয়
চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
রাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়ে
সিলেটশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
বরিশালবরিশাল বিশ্ববিদ্যালয়ে
খুলনাখুলনা বিশ্ববিদ্যালয়ে
রংপুরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
ময়মনসিংহবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে

আবেদনের ওয়েবসাইটঃ admission.eis.du.ac.bd

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.