নিউজভর্তি

ভেঙে যেতে পারে গুচ্ছ(GST) ?

শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে ২০২০-২০২১ সেশন থেকে শুরু হয় সমন্বিত ভর্তি পরীক্ষা। প্রথমবার ২০ বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয় এবং পরের বছর আরো দুইটি বিশ্ববিদ্যালয় যুক্ত করা হয়। এ উদ্যোগের উদ্দেশ্য বিবেচনায় যতটুকু আশা নিয়ে  সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু করা হয় তার থেকেও বেশি হতাশার জন্ম দেয় বিগত তিন সেশনের ভর্তি-ক্রমে।

শেষ মুহূর্তে ভেঙ্গে যাওয়া একক ভর্তি কার্যক্রমের এ বছরের জন্য নতুন কোনো সুযোগ না থাকায় নড়বড়ে অবস্থানে থাকা গুচ্ছ আবারও ভেঙ্গে পড়ার মুখে রয়েছে। গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে একক ভর্তি পরীক্ষার পক্ষে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের” (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। এছাড়াও গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

এ বিষয়ে জবি শিক্ষক সমিতির অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন “গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নানা ধরনের বিড়ম্বনা এবং ভর্তিতে দীর্ঘসূত্রিতার কারণে আমরা এ ব্যবস্থা থেকে বের হতে চাই। সমন্বিত ভর্তি হতে হলে সবগুলো বিশ্ববিদ্যালয়কে নিয়ে আসতে হবে, কেউ আসবে কেউ আসবে না, তা হলে তো আর সমন্বিত হবে না।”

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন “একক ভর্তি পরীক্ষার কথা বলেই গত বছর সবাইকে গুচ্ছে রাখা হয়েছিল। না হলে এবার সবাই আলাদাভাবে পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত হয়েছিল তখন। একক ভর্তি পরীক্ষা না হলে গুচ্ছ ভেঙে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”

শিক্ষা সংশ্লিষ্টরা মনেকরেন, বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা, ভর্তিতে কালক্ষেপণ, উপাচার্যদের সিদ্ধান্তহীনতা, ভর্তিতে নানা জটিলতা ও হয়রানির কারণে খোদ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদেরই গুচ্ছে থাকতে অনীহা তৈরি করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি এখানে দেখুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.