
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করবে৷ বর্তমানে ৬৫তম রাউন্ডে ভর্তির জন্য আবেদন চলমান। এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে ৷ এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এ পর্যন্ত ১৭,২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের ৩,২৫৪ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে।
আবেদনের যোগ্যতা
১। প্রার্থীকে অনার্স (স্নাতক)/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত হতে হবে।
২। অথবা চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস হতে হবে।
৩। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ১৫ জানুয়ারী ২০২৫ পর্যন্ত।
কোর্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
১/ সর্বমোট আসন সংখ্যা ১৬৫। স্নাতক প্রার্থীদের জন্য আসন সংখ্যা ১৩৫ এবং ডিপ্লোমা প্রার্থীদের জন্য ৩০।
২/ ঢাকা এবং চট্টগ্রামের জন্য আসন সংখ্যা যথাক্রমে ১৫০ ও ১৫। ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সকল কোর্স শুধুমাত্র ঢাকায় করানো হয়।
৩/ পূর্ববর্তী রাউন্ডের কোন কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
৪/ লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং MCQ পদ্ধতিতে গণিত ও ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।
৫/ প্রশিক্ষণের সময় সকাল ৯.০০ থেকে বেলা ১.০০ অথবা বেলা ৩.০০ থেকে সন্ধ্যা ৭.০০। সপ্তাহে ৬ দিন ক্লাস অনুষ্ঠিত হবে।
৬/ কোর্স সুমহের মেয়াদকাল সাড়ে আট মাস।
IsDB-BISEW আইটি প্রশিক্ষণ চলমান কোর্স সমূহ
স্নাতক শিক্ষার্থীদের জন্য
| ১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট |
| ২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট |
| ৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস |
| ৪. ওরাকল ডাটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট |
| ৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন |
| ৬. গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং |
ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য
| ১.আর্কিটেকচার অ্যান্ড সিভিল ক্যাড |
| ২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট |
| ৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন |
| ৪. গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স |
| ৫. ক্লাউড কম্পিউটিং |
| ৬. 3D ভিজ্যুয়ালাইজেশন |
| ৭. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট |
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও দেখুন সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৪