
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।
আবেদনের যোগ্যতা
১। ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। এসএসসি/সমমান জিপিএঃ জিপিএ ৪.০০ (চার) অথবা সমতুল্য গ্রেড।
৩। এইচএসসি/সমমান জিপিএঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজী এ চার বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ (চার) সহ মোট ন্যূনতম জিপিএ ১৮.০০ (আঠারো) থাকতে হবে।
৪। O Level ও A Level শিক্ষার্থীদের জন্য: ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। ‘A’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।
৫। বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ খ্রি. এর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।
আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ২৪,০০০ (চব্বিশ হাজার) জন প্রার্থী প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষার দেওয়ার পর যোগ্য প্রার্থীরা নির্বাচনী (লিখিত) পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ পাবে।
রুয়েট ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| ইভেন্ট | তারিখ | সময় |
|---|---|---|
| আবেদন শুরু | ০৪ জানুয়ারী ২০২৫ | সকাল ১০: ০০ টা |
| আবেদন শেষ | ১৪ জানুয়ারী ২০২৫ | রাত ১১: ৫৯ টা |
| প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ | ২৪ জানুয়ারী ২০২৫ | রাত ১১: ৫৯ টা |
| প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু | ২৫ জানুয়ারী ২০২৫ | |
| প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষা | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | সময় ওয়েবসাইটে প্রকাশ করা হবে |
| নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | |
| নির্বাচনী (লিখিত) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ | |
| নির্বাচনী (লিখিত) পরীক্ষা | ২০ ফেব্রুয়ারী ২০২৫ | সকাল ১০: ০০ টা |
| নির্বাচনী (লিখিত) পরীক্ষার ফলাফল প্রকাশ | ০৮ মার্চ |
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষার বিষয়, নম্বর ও সময়
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
|---|---|---|
| গণিত | ৩০ | ৩০ |
| পদার্থবিদ্যা | ৩০ | ৩০ |
| রসায়ন | ৩০ | ৩০ |
| ইংরেজি | ১০ | ১০ |
| মোট | ১০০ | ১০০ |
নির্বাচনী (লিখিত) পরীক্ষার বিষয়, নম্বর ও সময়
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
|---|---|---|
| গণিত | ১০ | ১০০ |
| পদার্থবিদ্যা | ১০ | ১০০ |
| রসায়ন | ১০ | ১০০ |
| ইংরেজি | ৫ | ৫০ |
| মোট | ৩৫ | ৩৫০ |
খ ইউনিটের শিক্ষার্থীদের আরও ১০০ নম্বরের মুক্ত হস্ত অংকন পরীক্ষা দিতে হবে। সময় ১ ঘণ্টা।
আবেদন ফী
- ক ( ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি) ইউনিট – ১২৫০ টাকা
- খ (ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচার) ইউনিট- ১৪৫০ টাকা
আবেদনের ওয়েবসাইটঃ admission.ruet.ac.bd
আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫



