পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  যে সকল শিক্ষার্থী ২০২২ অথবা ২০২৩ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় এবং ২০২৪ অথবা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদনের যোগ্যতা:

ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স
ক. বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম G.P.A – 4.00 সহ উত্তীর্ণ হতে হবে।
খ. উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে “A” Grade এবং অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।
. ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন সহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে “C” Grade আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
A-Level এ গণিত, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে । একের অধিক “C” Grade আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
ক. বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম G.P.A – 4.00 সহ উত্তীর্ণ হতে হবে।
খ. উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন দুটিতে “A” Grade থাকতে হবে। হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।
. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে- O-Level গণিত, পদার্থ, রসায়নসহ ন্যূনতম পাঁচটি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুইয়ের অধিক বিষয়ে “C” Grade আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
A-Level গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিনটি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক “C” Grade আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি
ক. যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম G.P.A – 3.50 সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।
খ. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level নূন্যতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুইয়ের অধিক “C” Grade গ্রহণযোগ্য নয়।
A-Level ন্যূনতম দু’টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক “C” Grade আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন
ক. যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম G.P.A – 3.50 সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।
খ. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level নূন্যতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুইয়ের অধিক “C” Grade গ্রহণযোগ্য নয়।
A-Level ন্যূনতম দু’টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক “C” Grade আবেদনকারীর আযোগ্য হিসেবে বিবেচিত হবে।

ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ

ক. পরীক্ষার পদ্ধতি- নৈর্ব্যক্তিক।
খ. সময়- ৯০ মিনিট এবং পূর্ণমান – ১০০।
গ. বিষয়সমূহঃ

  • ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স– ইংরেজি-(২০), গণিত-(২০), পদার্থবিজ্ঞান-(২০), রসায়ন-(২০) এবং জীববিজ্ঞান-(২০) ।
  • ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি– ইংরেজি-(২০), গণিত-(২০), পদার্থবিজ্ঞান-(২০), রসায়ন-(২০) এবং আইসিটি-(২০)।
  • ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি– ইংরেজি-(৩৫), এনালাইটিক্যাল এবিলিটি-(১৫), আইসিটি-(২৫) এবং সাধারণ জ্ঞান-(২৫)।
  • ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন– ইংরেজি-(৪০), এনালাইটিক্যাল এবিলিটি-(২০), গণিত-(২৫) এবং সাধারণ জ্ঞান -(১৫)।

প্রতিটা ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার করে কাটা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

অনলাইনে আবেদনের সময়সীমা: ২৮ অক্টোবর ২০২৫ থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড: ২২-২৯ জানুয়ারী ২০২৫
ক্লাস আরম্ভ: মে ২০২৬

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

ফ্যাকাল্টিতারিখ সময়
ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি৩০ জানুয়ারী ২০২৬সকাল ১০ টা – ১১.৩০ টা
ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন৩০ জানুয়ারী ২০২৬বিকাল ৩ টা – ৪.৩০ টা
ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স৩১ জানুয়ারী ২০২৬সকাল ১০ টা – ১১.৩০ টা
ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি৩১ জানুয়ারী ২০২৬বিকাল ৩ টা – ৪.৩০ টা

ভর্তি পরীক্ষার কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর রাজশাহী

আবেদনের ওয়েবসাইটঃ bmu.edu.bd

মেরিন ফিশারিজ ভর্তি বিজ্ঞপ্তিএখানে দেখুন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তির নোটিশ পিডিএফ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.