
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৬ অক্টোবর সকাল ১০টায়। সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার্থীরা কয়েক ভাবেই এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবে
ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ গিয়ে Examination থেকে HSC/Alim অপশন টি সিলেক্ট করুন। Year, 2025 সিলেক্ট করুন। এরপর আপনার Board, Roll, Reg. No দিয়ে ক্যাপচাটি সমাধান করে সাবমিট করলে আপনার ফলাফল দেখতে পারবেন।
যেহেতু রেজাল্ট প্রকাশের সাথে সাথে অনেক বেশি মানুষ ওয়েবসাইটে আসে তাই সার্ভার ডাউন হয়ে যায়। উপরের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে না পারলে বিকল্প হিসেবে নিচের দুইটি ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারেন।
বিকল্প ১- eboardresults.com
বিকল্প ২- result.dhakaeducationboard.gov.bd
এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পেতে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন, HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2025 লিখে 16222-তে পাঠাতে হবে।
আরও দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি বিজ্ঞপ্তি, আবেদন এইচএসসি পাসেই


