
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২,১৬৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে
আবেদন শেষ: ২০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত।
নিয়োগ বিস্তারিত তথ্য
- পদের নাম: প্রধান শিক্ষক
- পদ সংখ্যা: ২,১৬৯টি
- চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
- বেতন স্কেল:
- প্রশিক্ষণপ্রাপ্ত: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
- প্রশিক্ষণবিহীন: ১১,৩০০ – ২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
(বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
আবেদনের যোগ্যতা
- ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
পরীক্ষার নম্বর বণ্টন
- মোট নম্বর: ১০০
- লিখিত পরীক্ষা: ৯০ নম্বর
- বিষয়: বাংলা-২৫, ইংরেজি- ২৫, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান- ২০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ২০।
- মৌখিক পরীক্ষা: ১০ নম্বর
লিখিত পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আরও দেখুন পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ। এইচএসসি পাশেই আবেদন



