
সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।
কোর্স সমুহঃ
১। বিএসসি ইন নার্সিং
২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
৩। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি
আবেদনের যোগ্যতাঃ
- প্রার্থীকে ২০২৩ বা ২০২৪ বা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান এবং ২০২১ বা ২০২২ বা ২০২৩ সালের মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৬.৫০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহণযোগ্য হবে না এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: যে কোন বিভাগ হতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
নার্সিং ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| বিষয় | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ১২ জানুয়ারী ২০২৬ |
| আবেদন শেষ | ৩১ জানুয়ারী ২০২৬ |
| প্রবেশ পত্র ডাউনলোড শুরু | ২২-২৪ ফেব্রুয়ারী ২০২৬ |
| ভর্তি পরীক্ষার তারিখ | ২৭ ফেব্রুয়ারী ২০২৬, সকাল ১০টা থেকে ১১:১৫ পর্যন্ত |
নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন
বিএসসি ইন নার্সিং
| বিষয় | নম্বর |
| বাংলা | ১৫ |
| ইংরেজি | ২০ |
| গণিত | ১০ |
| বিজ্ঞান (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন) | ৪০ |
| সাধারণ জ্ঞান | ১৫ |
| মোট | ১০০ |
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
| বিষয় | নম্বর |
| বাংলা | ২০ |
| ইংরেজি | ২০ |
| গণিত | ১০ |
| সাধারণ বিজ্ঞান | ৩০ |
| সাধারণ জ্ঞান | ২০ |
| মোট | ১০০ |
আরও দেখুন নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫
ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিতঃ
১। ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১৫% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০% পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবে।
২। ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট- www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।
৩। প্রতিটি কোর্সের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে এক ঘন্টার ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪। এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক = ২৫ নম্বর,
এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক = ২৫ নম্বর।
৫। ভর্তি পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদুর্দ্ধ নম্বর প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
৬। ভর্তি পরীক্ষার ফি, বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/- (সাতশত) টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।
আবেদনের ওয়েবসাইটঃ bnmc.teletalk.com.bd
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ পিডিএফ
আরও দেখুন
সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫-২৬



