
দুর্নীতি দমন কমিশন (দুদক) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ এবং ২০তম গ্রেডে মোট ২ পদে ১০১ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ১৩ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে
আবেদন শেষ: ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
দুদক নিয়োগের বিবরণ
প্রতিষ্ঠান: দুর্নীতি দমন কমিশন (দুদক)
১. কনস্টেবল
- পদসংখ্যা: ৯১টি
- বেতনস্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
- যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
২. অফিস সহায়ক
- পদসংখ্যা: ১০টি
- বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ
বয়সসীমা
১ আগস্ট ২০২৫ তারিখে বয়স হতে হবে ১৮–৩২ বছর।
কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিষয়, মানবন্টন ও শারীরিক যোগ্যতা-
| বিষয় | পূর্ণমান | সময় |
|---|---|---|
| লিখিত পরীক্ষা (এমসিকিউ) [ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত] | ৭০ | ৩০ মিনিট |
| মৌখিক পরীক্ষা | ৩০ | |
| মোট= | ১০০ |
শারীরিক যোগ্যতা-
| উচ্চতা | পুরুষ- ১৬৮ সে. মি., নারী- ১৬১ সে. মি., তৃতীয় লিঙ্গ- ১৬১ সে. মি.। |
| দৃষ্টিশক্তি | ৬/৬ (চশমা গ্রহণযোগ্য নয়) |
অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার বিষয়, মানবন্টন ও শারীরিক যোগ্যতা-
| বিষয় | পূর্ণমান | সময় |
|---|---|---|
| লিখিত পরীক্ষা (এমসিকিউ) [ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত] | ৭০ | ৩০ মিনিট |
| মৌখিক পরীক্ষা | ৩০ | |
| মোট= | ১০০ |
আবেদন ফি
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে ফরম পূরণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে নিচের “আবেদন করুন” বাটনে ক্লিক করুন-
আরও দেখুন ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র – ২৮ দফা



