
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।
আবেদনের যোগ্যতা
১। ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। এসএসসি/সমমান জিপিএঃ জিপিএ ৪.০০ (চার) অথবা সমতুল্য গ্রেড।
৩। এইচএসসি/সমমান জিপিএঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪ এবং ইংরেজি বিষয়ে গ্রেড পয়েন্ট কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
৪। O Level ও A Level শিক্ষার্থীদের জন্য: ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজিতে আলাদা ভাবে ‘A’ গ্রেড পেতে হবে। ‘A’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘A’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।
৫। বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ খ্রি. এর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।
চুয়েট ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| ইভেন্ট | তারিখ | সময় |
|---|---|---|
| আবেদন শুরু | ০৫ জানুয়ারী ২০২৫ | সকাল ৯ টা থেকে |
| আবেদন শেষ | ১৮ জানুয়ারী ২০২৫ | রাত ১১:৫৯ টা পর্যন্ত |
| পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ | ২৩ জানুয়ারী ২০২৫ | বিকাল ৫টা |
| প্রবেশপত্র ডাউনলোড শুরু | ২৭ জানুয়ারী ২০২৫ | সকাল ১০ টা |
| ভর্তি পরীক্ষা | ১ ফেব্রুয়ারী ২০২৫ | সকাল ১০ টা- দুপুর ১২:৩০ পর্যন্ত |
| ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ | ২২ ফেব্রুয়ারী ২০২৫ | বিকাল ৫ টা |
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
| গ্রুপ | বিষয় | মোট নাম্বার |
|---|---|---|
| ক ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) | গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি | ৫০০ |
| খ ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) | গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ইংরেজি এবং মুক্তহস্ত অংকন | ৭০০ |
আবেদন ফী
- ক ক ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গ্রুপ – ১২০০ টাকা
- খ ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)) গ্রুপ- ১৪০০ টাকা
ভর্তির আবেদনের ওয়েবসাইটঃ admissioncuet.ac.bd
আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫



