
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইইউটি বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যেটা সরাসারি ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
আবেদন শুরুঃ ২২ জানুয়ারি ২০২৪ থেকে
আবেদন শেষঃ ৫ ফেব্রুয়ারী পর্যন্ত
ভর্তি পরীক্ষাঃ ২২ মার্চ ২০২৪
আইইউটি ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা
- ২০২২/২০২৩ সালের HSC/সমমান পরীক্ষায় এবং ২০২০ বা তার পরের সালে সালের SSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- SSC ও HSC বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে পাস করতে হবে। HSC তে পদার্থবিদ্যা, রসায়ন, গণিতে A+ এবং ইংরেজিতে ন্যূনতম A থাকতে হবে।
- O-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে ন্যূনতম B-গ্রেড থাকতে হবে। A-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ন্যূনতম A-গ্রেড থাকতে হবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন
| বিষয় | নম্বর |
| পদার্থ | ৩৫ |
| গণিত | ৩৫ |
| রসায়ন | ১৫ |
| ইংরেজি | ১৫ |
| মোট | ১০০ |
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিষয় সমূহ
- বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME)
- বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE)
- বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)
- বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
- বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
- বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (SWE)
- প্রযুক্তি ব্যবস্থাপনায় বিবিএ (TM)
আবেদনের ওয়েবসাইটঃ admission.iutoic-dhaka.edu
আরও দেখুনঃ সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৪



