
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি।
ভর্তি পরিক্ষার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
| বিষয় | তারিখ |
|---|---|
| ভর্তির আবেদন শুরু | ১৫ জানুয়ারী ২০২৬ থেকে |
| আবেদনের শেষ তারিখ | ২৮ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত। |
| প্রবেশ পত্র ডাউনলোড | ২০ মার্চ থেকে ০৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত। |
| ভর্তি পরীক্ষা | ০৪ এপ্রিল ২০২৬ সকাল ১০ টা থেকে ১১: ২০ টা পর্যন্ত |
| ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৬ |
| আবেদন ফী | ১০০০ টাকা |
বুটেক্স অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহে নাম ও ঠিকানা
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম।
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া, পাবনা।
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী।
- বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সি এন্ড বি রোড, বরিশাল।
- ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আড়ুয়াকান্দি, মধুপুর বাজার, সদর, ঝিনাইদহ।
- রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর।
- গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ।
- জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর।
- মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবচর মাদারীপুর।
- সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬
বিষয় ও আসন সংখ্যা
প্রতি কলেজে ১২০ টি আসন (ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং-৩০টি, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং-৩০ টি, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং-৩০ টি ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং-৩০ টি) ১০ টি কলেজে সর্বমোট ১২০০ আসন রয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
- প্রার্থীর বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ২০২৪ অথবা ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৩.২৫ অথবা বিদেশি শিক্ষা বোর্ড হতে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে।
- প্রার্থীর বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএদ্বয়ের যোগফল (৪র্থ বিষয়সহ) সর্বনিম্ন ৬.৫০ থাকতে হবে।
- প্রার্থীর এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়নে আলাদাভাবে ন্যূনতম ৩.০০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
- GCE ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে GCE ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি পেপারে গড়ে B এবং GCE ‘A’ লেভেল পরীক্ষায় Physics, Chemistry and Mathematics এ কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে। Equivalence Certificate প্রাপ্তির জন্য বস্ত্র অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এর নিকট নগদ ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা প্রদান করতে হবে। অতঃপর আবেদনকারীকে ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর বরাবর ১৫/০২/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষাঃ
১। পরীক্ষার বিষয়সমূহ ও নম্বরঃ গণিত – ৬০, পদার্থ বিজ্ঞান – ৬০, রসায়ন ৬০, ইংরেজি – ২০। সর্বমোট ২০০ নম্বর।
২। ২০২৫ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩। MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে।
৪। প্রশ্নপত্রে ১০০ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হবে ২, পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ২০ মিনিট।
৫। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।
৬। ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ডিভাইস যুক্ত কলম, মোবাইল বা অন্যান্য উপকরণ সংগে রাখা ও ব্যবহার করা যাবে না।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ
আরও দেখুন
সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬




আমার পয়েন্ট এসএসসি তে 4.89 এইচএসসি তে 4.09 পেয়েছি।
আমার সব তথ্য দেওয়ার পরে আমাকে দ্বিতীয় ধাপে যেতে পারছি না।
আমাদের পেজে ইনবক্স করেন। https://web.facebook.com/admissionnotice