
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি. এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি।
কুয়েট ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা:
১। প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২১ ইং অথবা ২০২২ ইং সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ এবং ২০২৪ ইং সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০২৩ ইং সালের নভেম্বর বা তারপরে ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
২। উচ্চ মাধ্যমিক / আলীম/ সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী এ চার বিষয়ে কমপক্ষে মোট জিপি ১৮.০০ (আঠারো) অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
৩। প্রার্থী GCE ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে । GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন
২০২৪ ইং সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে যে পাঠ্যসূচী ছিল প্রধানতঃ তার উপর এবং Functional English-এর উপর ভিত্তি করে ৩ ঘন্টা ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তিচ্ছু প্রার্থীদের MCQ পরীক্ষা ছাড়াও ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মোট নাম্বার |
|---|---|---|
| গণিত | ১৫ | ১৫০ |
| পদার্থবিদ্যা | ১৫ | ১৫০ |
| রসায়ন | ১৫ | ১৫০ |
| ইংরেজী | ১০ | ৫০ |
| মুক্তহস্ত অংকন (বি.আর্ক) | ৪ | ১০০ |
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
| অনলাইনে আবেদন শুরু | ০৪ ডিসেম্বর, ২০২৪ ইং বুধবার |
| অনলাইনে আবেদন শেষ | ১৪ ডিসেম্বর, ২০২৪ ইং শনিবার |
| ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ | ৩০ ডিসেম্বর, ২০২৪ ইং সোমবার |
| ভর্তি পরীক্ষার তারিখ ও সময় | ১১ জানুয়ারী, ২০২৫ ইং, শনিবার সকাল ৯-৩০মি. হতে দুপুর ১২-৩০মি. পর্যন্ত। মুক্তহস্ত অংকন দুপুর ১২-৪৫ থেকে দুপুর ১-৪৫ ঘটিকা পর্যন্ত |
| মেধা তালিকা প্রকাশ | ২৬ জানুয়ারী, ২০২৫ ইং রবিবার |
আবেদনের ওয়েবসাইটঃ admission.kuet.ac.bd
কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ পিডিএফ ডাউনলোড

আরও দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫



