
২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষে সকল কলেজ মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে ভর্তির আবেদন শুরু ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে।
আবেদনের তারিখঃ ০২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত।
আবেদন ফীঃ ২২০ টাকা।
সাধারণ নির্দেশনা
১। সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।
২। ২০২৪, ২০২৫, ২০২৬ সালে যারা এসএসসি/ সমমান পাশ করেছে শুধু তারাই আবেদন করতে পারবে।
৩। কলেজ মনোনয়ন পাওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
কলেজে ভর্তির আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
| বিষয় | তারিখ |
| ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহন | ০২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত |
| শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ | ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত |
| পছন্দক্রম পরিবর্তনের সময় | ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত |
| ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৬ |
| শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন | ফল প্রকাশের পর থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত |
| পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
| ভর্তি | ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত |
| ক্লাস শুরু | ২৩ সেপ্টেম্বর ২০২৬ |



