৭ কলেজঅধিভুক্ত কলেজভর্তি

৭ কলেজের ভর্তি পরীক্ষায় আবেদনের নূন্যতম যোগ্যতা

বিজ্ঞান ইউনিটঃ মাধ্যমিক(SSC) ও উচ্চ মাধ্যমিক(HSC) বা সমমান পরীক্ষায় ( ৪র্থ বিষয় সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল নূন্যতম ৭.০০ হতে হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটঃ মাধ্যমিক(SSC) ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ( ৪র্থ বিষয় সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল নূন্যতম ৬.০০ হতে হবে।

বাণিজ্য ইউনিটঃ মাধ্যমিক(SSC) ও উচ্চ মাধ্যমিক(HSC) বা সমমান পরীক্ষায় ( ৪র্থ বিষয় সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫০ হতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম গ্রেট পয়েন্ট ৩.০০ থাকতে হবে।

মাধ্যমিক(SSC) ও উচ্চ মাধ্যমিক(HSC) বা সমমান পরীক্ষায় আলাদা আলাদা ভাবে নূন্যতম জিপিএ এর কোনো নির্দেশনা নেই। অর্থাৎ মাধ্যমিক(SSC) ও উচ্চ মাধ্যমিক(HSC) বা সমমান পরিক্ষায় ( ৪র্থ বিষয় সহ) প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল ৭.০০ হলে বিজ্ঞান ইউনিটে, ৬.০০ হলে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এবং ৬.৫০ হলে বাণিজ্য ইউনিটে পরিক্ষা দিতে পারবে। ৭ কলেজে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে কোনো শিক্ষার্থী চাইলে নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে পাস করার পর অন্য ইউনিটের বিষয় চয়েস দিতে পারবে।

৭ কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.