জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ৩১ মে ২০২৫ তারিখ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা দেখুন

শিক্ষার্থীদের ১৫ মে ২০২৫ তারিখ থেকে ৩০ মে ২০২৫ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Applicant Login (Honours) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। অথবা এখান থেকে Admit Card Download বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি ও পিন দিয়ে ডাউনলোড করতে পারবেন


ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশাবলী

  1. পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩ (তিন) দিন আগেই প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েব সাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে।
  2. পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম ০১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
  3. প্রবেশপত্র, Attendance Sheet ও OMR Sheet -এ পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে।
  4. উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। কোনক্রমেই পেন্সিল ব্যবহার করা যাবে না।
  5. ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
  6. পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না।
  7. পরীক্ষার উত্তরপত্র (OMR Sheet) – এ কোন প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে, ঐ উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

আরও দেখুন মেট্রোরেলে চাকরি, এইচএসসি পাশেই করা যাবে আবেদন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.