
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা হবে ৫ ইউনিটে। সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।
আবেদন শুরুঃ ১৫ নভেম্বর ২০২৬ থেকে
আবেদন শেষঃ ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
১। ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
| ইউনিট | যে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
|---|---|---|
| A- ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ | বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদা আলাদা ভাবে প্রাপ্ত জিপিএ ৩.২৫ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। |
| B- ইউনিট কলা অনুষদ ও আইন অনুষদ | সকল শাখা | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদা আলাদা ভাবে প্রাপ্ত জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। |
| C- ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ | সকল শাখা | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদা আলাদা ভাবে প্রাপ্ত জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। |
| D- ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ | সকল শাখা | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদা আলাদা ভাবে প্রাপ্ত জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। |
| E- ইউনিট চারুকলা অনুষদ | সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আলাদা আলাদা ভাবে প্রাপ্ত জিপিএ ২.৫০ সহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। |
২। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), ইংরেজি মাধ্যম অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে তাদের আবেদনের গ্রহণযোগ্যতা তুল্যতা (Equivalence) সাপেক্ষে নির্ধারিত হবে। তুল্যতা (Equivalence) সার্টিফিকেট-এর জন্য বিশ্ববিদ্যালয়ের admission ওয়েবসাইট থেকে https://admission.jnu.ac.bd/equivalences/apply -এই লিংকে প্রবেশ করতে হবে।
৩। ইংরেজি মাধ্যম “O” লেভেলে ৫টি এবং “A” লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। “O” লেভেলে ৫টি এবং “A” লেভেলে ২টি অর্থাৎ মোট সাতটি (৫+২) বিষয়ের মধ্যে যথাক্রমে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে।
আরও দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা
জবি ভর্তি পরীক্ষার তারিখ
| ইউনিট | তারিখ | সময় |
|---|---|---|
| A- ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ | ০১ জানুয়ারী ২০২৭ | বিকাল ৩ টা থেকে ৪:৩০ পর্যন্ত |
| E- ইউনিট চারুকলা অনুষদ | ০৮ জানুয়ারী ২০২৭ | সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত |
| B- ইউনিট কলা অনুষদ ও আইন অনুষদ | ১৫ জানুয়ারী ২০২৭ | সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত |
| C- ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ | ২২ জানুয়ারী ২০২৭ | সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত |
| D- ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ | ২৩ জানুয়ারী ২০২৭ | বিকাল ৩:৩০ টা থেকে ৪:৩০ পর্যন্ত |
ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে। A, B, C. D ইউনিটের পরীক্ষার সময় ১ ঘণ্টা। তবে E ইউনিটের পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।
পরীক্ষার নম্বর বণ্টন
বহুনির্বাচনী – ৭২ নম্বর
SSC থেকে – ১০ নম্বর
HSC থেকে – ১৮ নম্বর
মোট – ১০০ নম্বর
MCQ প্রতিটি বিষয়ে নাম্বার থাকবে ২৪, প্রতিটি প্রশ্নের মান .৭৫, প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নাম্বার কাটা যাবে।
| ইউনিট | পরীক্ষার বিষয় |
|---|---|
| A- ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ | পদার্থ, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান |
| B- ইউনিট কলা অনুষদ ও আইন অনুষদ | বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান |
| C- ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ | বাণিজ্য শাখার জন্যঃ ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ অন্যান্য শাখার জন্যঃ ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান |
| D- ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ | বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান |
| E- ইউনিট চারুকলা অনুষদ | বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ড্রইং |
জবি ভর্তি আবেদনের ওয়েবসাইটঃ admission.jnu.ac.bd or jnuadmission.com
আরও দেখুনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ



