
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (পূর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য তিনটি ইউনিটেরই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে ভর্তি পরীক্ষার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে ফলাফল দেখতে পারবে।
যেসকল শিক্ষার্থী পাস করবে অর্থাৎ ৪০ বা এর বেশি নাম্বার পাবে কেবলমাত্র তারাই কলেজ ও বিষয় চয়েস দিতে পারবে। পরবর্তীতে আসনসংখ্যা অনুযায়ী কলেজ ও বিষয় বণ্টন করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে কলেজ ও সাবজেক্ট চয়েস দেওয়া যাবে।
বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা ৪৭৯৫ টি, সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা ৪৪৯৮ টি, বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা ১৯৯৭ টি। যা গত বছরের তুলনায় আসন সংখ্যা অর্ধেক কমিয়ে আনা হয়েছে।
ফলাফল দেখার ওয়েবসাইট- dcuadmission.org
ভর্তি পরীক্ষা সম্পর্কিত নিয়মিত তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ অথবা জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। রেজাল্ট দেখতে না পারলে অথবা ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের পেজে ইনবক্স করতে পারেন।
ফেসবুক পেজঃ 7 College Admission Help
ফেসবুক গ্রুপঃ 7 College Admission Help
আরও দেখুন ২০২৪ সালের এইচএসসি পাস শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিবে শাহ্জালাল ইসলামী ব্যাংক


