পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর থেকে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ২০২৭ সালের ৮ জানুয়ারি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) খুলনায় অবস্থিত দেশের একটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এবার ১৭টি বিভাগে মোট ১,১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর্কিটেকচারে স্নাতক ডিগ্রির মেয়াদ ৫ বছর, বাকি সব প্রোগ্রামে ৪ বছর।

কুয়েট ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা:

  • প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • ২০২৬ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। অথবা ২০২৫ সালের নভেম্বর বা তার পরে এ-লেভেল সার্টিফিকেট পেয়ে থাকতে হবে।
  • এইচএসসি বা সমমানে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি, এই চার বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৬.০০ লাগবে।
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (BME) বিভাগের জন্য জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে।

জিসিই (O-Level ও A-Level) প্রার্থীদের জন্য

  • ও-লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড লাগবে।
  • এ-লেভেলে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে আলাদাভাবে কমপক্ষে ‘B’ গ্রেড লাগবে।
  • BME-তে ভর্তিচ্ছুদের এ-লেভেলে জীববিজ্ঞানেও কমপক্ষে ‘B’ গ্রেড থাকতে হবে।

বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পাস করা প্রার্থীদের জন্য

  • কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়ন করতে হবে।
  • গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড লাগবে।
  • মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড থাকতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম

নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া বৈধ আবেদন থেকে এইচএসসি-র চার বিষয়ের (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি) মোট গ্রেড পয়েন্ট অনুযায়ী একটি তালিকা তৈরি হবে। ওই তালিকায় থাকা সব প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ ও সময়
অনলাইনে আবেদন শুরু১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সকাল ১০টা
আবেদন ও ফি জমার শেষ সময়১০ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বিকাল ৫টা
ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ২০ ডিসেম্বর ২০২৬, রবিবার
ভর্তি পরীক্ষা৮ জানুয়ারি ২০২৭, শুক্রবার, সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত
মেধাতালিকা, বিভাগ পছন্দের নির্দেশনা, ভর্তির নিয়মাবলি ও ভর্তির তারিখ ঘোষণা২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার

আবেদন ফি ও পরীক্ষা কেন্দ্র

ভর্তি পরীক্ষা হবে খুলনা, ঢাকা ও রাজশাহী, এই তিনটি কেন্দ্রে। প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দেবেন, সেই অনুযায়ী ফি দিতে হবে।

কেন্দ্রফি (সার্ভিস চার্জ ছাড়া)
খুলনা১,৫০০ টাকা
ঢাকা ও রাজশাহী১,৮০০ টাকা

ভর্তি পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন

  • পরীক্ষা হবে ৩ ঘণ্টার, মোট ৫০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে।
  • সিলেবাস: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য বাংলাদেশ টেক্সটবুক বোর্ড অনুমোদিত গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন, সঙ্গে Functional English।
  • ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক, তিন প্রোগ্রামের পরীক্ষা একই প্রশ্নপত্রে হবে।
বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
গণিত২৫১৫০
পদার্থবিজ্ঞান২৫১৫০
রসায়ন২৫১৫০
ইংরেজি২৫৫০
মোট১০০৫০০

আবেদনের ওয়েবসাইটঃ admission.kuet.ac.bd

বিভাগ ও আসন সংখ্যা

সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ

বিভাগকোডআসন
সিভিল ইঞ্জিনিয়ারিংCE১২০
বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টBECM৬০
আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংURP৬০
আর্কিটেকচারArch৪০

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ

বিভাগকোডআসন
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংEEE১২০
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংCSE১২০
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংECE৬০
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংBME৩০
ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংMSE৩০
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটিAICS৪০

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ

বিভাগকোডআসন
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংME১২০
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টIEM৬০
লেদার ইঞ্জিনিয়ারিংLE৬০
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংTE৬০
এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংESE৩০
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংChE৬০
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংMTE৩০

আরও দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.