চাকরি

DPHE Job Circular 2026: অফিস সহায়ক পদে ২৮০ জন নিয়োগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) রাজস্বখাতভুক্ত অফিস সহায়ক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি বা সমমান পাস নারী-পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করতে পারবেন। সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নিচে DPHE Job Circular 2026-এর বিস্তারিত তুলে ধরা হলো।

DPHE Job সংক্ষিপ্ত তথ্যছক

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)
চাকরির ধরনসরকারি চাকরি (স্থায়ী, রাজস্বখাতভুক্ত)
পদের নামঅফিস সহায়ক
পদ সংখ্যা০১টি
মোট শূন্যপদ২৮০ জন
বেতন স্কেল৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাএসএসসি (SSC) বা সমমান পাস
বয়সসীমা০১ জুন ২০২৬ তারিখে ১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিঅনলাইনে
আবেদন ফি৫৬ টাকা (টেলিটক প্রিপেইড SMS)
আবেদন শুরু১০ জুন ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ সময়০৮ জুলাই ২০২৬, বিকাল ৪:০০টা
আবেদনের ওয়েবসাইটdphe.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটdphe.gov.bd

পদের বিস্তারিত বিবরণ

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ২৮০ জন
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • ০১ জুন ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • স্বীকৃত বোর্ড থেকে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
  • মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে হবে।
  • বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হলে আবেদনযোগ্য বিবেচিত হবেন না (সরকারি বিধি অনুযায়ী)।
  • আদালতে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত বা সরকারি চাকরি থেকে বরখাস্তপ্রাপ্ত হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের dphe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

  1. আবেদনপত্র Submit করার আগে সকল তথ্য ভালোভাবে যাচাই করুন।
  2. আবেদন সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy সংরক্ষণ করুন।
  3. আবেদন ফি শুধুমাত্র Teletalk প্রিপেইড নম্বর থেকে SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন ফি

  • ফি: ৫৬ টাকা
  • পরিশোধের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS

প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে-

  • Applicant’s Copy
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট
  • জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন
  • নাগরিকত্ব সনদ
  • চারিত্রিক সনদ
  • অভিজ্ঞতার সনদ (যদি প্রযোজ্য হয়)
  • কোটার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি


আরও দেখুন
জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.