পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

আবেদনের যোগ্যতা

২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে, ২০২২ সালের আগে মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন না।

ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা

‘A’ ও ‘B’ ইউনিট:
১। আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
২। এগ্রিকালচার, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদে ভর্তির জন্য চতুর্থ বিষয়ে অন্তত ‘B’ গ্রেড থাকা আবশ্যক।

‘C’ ও ‘D’ ইউনিট:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।

‘O’ ও ‘A’ লেভেল উত্তীর্ণদের জন্য:
১। ‘O’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ‘B’ গ্রেড থাকতে হবে।
২। ‘A’ লেভেলে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান থেকে তিনটি বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড থাকতে হবে।

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইভেন্টতারিখ
আবেদন শুরু১৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪ টা হতে
আবেদন শেষ২৪ ডিসেম্বর ২০২৫ রাত ১২ টা পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড শুরুপরীক্ষার ৫ দিন পূর্বে থেকে
ভর্তি পরীক্ষা২৬, ২৭, ২৮ জানুয়ারী ২০২৬

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী পদ্ধতিতে (MCQ) অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ১২৫ নম্বরের (শুধুমাত্র ব্যাচেলর অব্ আর্কিটেকচার এর জন্য ১৭৫ নম্বর) উপর মেধাস্কোর করে প্রার্থী নির্বাচন করা হবে। তন্মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর (MCQ) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা প্রাপ্ত গ্রেড (চতুর্থ বিষয়সহ) অনুসারে যথাক্রমে ৪০% ও ৬০% = ২৫ নম্বর (মোট ১২৫ নম্বর) থাকবে। ব্যাচেলর অব্ আর্কিটেকচারের জন্য অতিরিক্ত ৫০ নম্বরের মুক্ত হস্তে Drawing সহ মোট ১৭৫ নম্বরের ভিত্তিতে মেধাস্কোর করা হবে। উল্লেখ্য যে ড্রইং পরীক্ষায় পাশ- নম্বর হিসাবে কমপক্ষে ১৫ পেতে হবে।

ইউনিট ভিত্তিক পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

ইউনিটবিষয় ও নম্বর
A ইউনিটপদার্থ-২৫, রসায়ন-২৫, জীববিজ্ঞান-২৫, ইংরেজি-২৫
B ইউনিটপদার্থ-২৫, রসায়ন-২৫, গণিত-২৫, ইংরেজি-২৫
(আর্কিটেকচার বিষয়ের জন্য অতিরিক্ত ৫০ নাম্বারের ড্রয়িং পরীক্ষা থাকবে)
C ইউনিটব্যবসায় শিক্ষা শাখার জন্যঃ বিজনেস পলিসি এন্ড ম্যানেজমেন্ট-২৫, অ্যাকাউন্টিং-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান-২৫
বিজ্ঞান/মানবিক শাখার জন্যঃ বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-২০
D ইউনিট বাংলা-২৫, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান-২৫

আবেদন ফীঃ ১০০০ টাকা।

আবেদনের ওয়েবসাইটঃ hstu.ac.bd

আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬

হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ভর্তি বিজ্ঞপ্তি PDF


  1. Q1. হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি আবেদন কবে শুরু হবে?

    A: হাবিপ্রবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪টা থেকে।

  2. Q2. হাবিপ্রবি ভর্তি আবেদনের শেষ তারিখ কবে?

    A: অনলাইন আবেদন শেষ হবে ২৪ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা পর্যন্ত।

  3. Q3. হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?

    A: ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে।

  4. Q4 হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা কী?

    A: ‘A’ ও ‘B’ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটিতে ন্যূনতম GPA 3.50 এবং মোট GPA 7.50 থাকতে হবে। ‘C’ ও ‘D’ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটিতে GPA 3.00 এবং মোট GPA 6.00 থাকতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.