
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
আবেদনের সময়সীমা ও ফি
আবেদন শুরু: ২৭ নভেম্বর ২০২৫ থেকে
আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদন ফি: ১,০০০/- (এক হাজার) টাকা।
আবেদনের যোগ্যতা
২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় এবং ২০২১/২০২২/২০২৩ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
A-ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)
- SSC/সমমান ও HSC/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
- গণিত, পদার্থ, পরিসংখান, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তির জন্য HSC-এ গণিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
- রসায়ন বিভাগে HSC-এ রসায়নে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং গণিতে জিপিএ ৩.০০ থাকতে হবে।
- ফার্মেসি বিভাগে HSC-এ রসায়ন ও জীববিদ্যায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং গণিতে জিপিএ ২.৫০ থাকতে হবে।
B-ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ)
- মানবিক শাখায় SSC ও HSC মিলিয়ে সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে।
- বিজ্ঞান শাখায় সর্বমোট জিপিএ ৬.৫০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ৬.০০ থাকতে হবে।
- SSC ও HSC-এ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
C-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
- বিজ্ঞান শাখায় সর্বমোট জিপিএ ৬.৫০, ব্যবসায় শিক্ষা শাখায় ৬.০০ এবং মানবিক শাখায় ৬.০০ থাকতে হবে।
- SSC ও HSC-এ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
জি.সি.ই লেভেলের শিক্ষার্থীদের জন্য:
- ‘O’ লেভেলে ৫টি বিষয় এবং ‘A’ লেভেলে ২টি বিষয়সহ মোট ৭টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
- ৭টি বিষয়ের মধ্যে কমপক্ষে ৪টি বিষয়ে ‘B’ গ্রেড প্রাপ্ত হতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি
| ইউনিট | তারিখ | সময় |
|---|---|---|
| ‘A’ ইউনিট | ৩০ জানুয়ারী ২০২৬ | সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত |
| ‘B’ ইউনিট | ৩১ জানুয়ারী ২০২৬ | সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত |
| ‘C’ ইউনিট | ৩১ জানুয়ারী ২০২৬ | বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত |
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী পদ্ধতিতে (MCQ) অনুষ্ঠিত হবে। ১০০ টি প্রশ্নের জন্য সময় ১ ঘণ্টা প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ইউনিট ভিত্তিক পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন
| ইউনিট | বিষয় ও নম্বর |
|---|---|
| A ইউনিট | পদার্থ-২৫, রসায়ন-২৫ ( এই দুই বিষয়ে উত্তর করা বাধ্যতামূলক) বাংলা ও ইংরেজি-২৫, গণিত-২৫, জীববিজ্ঞান-২৫ (৩ টি থেকে যেকোনো ২ টি) |
| B ইউনিট | মানবিক শাখার জন্যঃ বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান-১০, মানবিক শাখার বিষয় ভিত্তিক-৪০ বিজ্ঞান শাখার জন্যঃ বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান-১০,পদার্থ-২০, রসায়ন-২০ ব্যবসায় শিক্ষা শাখার জন্যঃ বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান-১০, হিসাব বিজ্ঞান -২০, ব্যবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা- ২০ |
| C ইউনিট | ব্যবসায় শিক্ষা শাখার জন্যঃ বাংলা-২০, ইংরেজি-২০, হিসাব বিজ্ঞান -৩০, ব্যবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা- ৩০ মানবিক শাখার জন্যঃ বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-৬০ বিজ্ঞান শাখার জন্যঃ বাংলা-২০, ইংরেজি-২০ ,পদার্থ-৩০, রসায়ন-৩০ |
আবেদনের ওয়েবসাইটঃ cou.ac.bd



