পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

কৃষি গুচ্ছভুক্ত ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

আবেদন শুরুঃ ২৫ নভেম্বর ২০২৫ থেকে
আবেদন শেষঃ ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদন ফীঃ ১২০০ টাকা

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় সমুহের ভর্তি পরীক্ষার তারিখ

তারিখসময়
০৩ জানুয়ারী ২০২৬বিকাল ২ টা থেকে ৩ টা পর্যন্ত

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম ও আসন সংখ্যা

নামআসন সংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ১০০৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর৫১০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা৭০৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী৪৫২
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম২৭৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট৪৩১
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা১৫০
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ৯০
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম৮২
মোট৩৭০১

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

আবেদনের নূন্যতম যোগ্যতা

২০২১/২০২২/২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৪/২০২৫ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় অবশ্যই থাকতে হবে।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের উভয় পরীক্ষায় আলাদা ভাবে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় আলাদা ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।

ভর্তি পরীক্ষার মানবন্টন

বিষয়নম্বর
ইংরেজি ১০
প্রাণিবিজ্ঞান১৫
উদ্ভিদবিজ্ঞান১৫
পদার্থবিজ্ঞান২০
রসায়ন ২০
গণিত২০
মোট১০০
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে ২০২৫ সালের এইচএসসি/সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

জিপিএ তে প্রাপ্ত নম্বর ৫০ অর্থাৎ এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫।

আবেদনের ওয়েবসাইটঃ acas.edu.bd

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.