পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

আইইউটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইইউটি বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যেটা সরাসারি ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

আবেদন শুরুঃ ২২ জানুয়ারি ২০২৪ থেকে
আবেদন শেষঃ ৫ ফেব্রুয়ারী পর্যন্ত
ভর্তি পরীক্ষাঃ ২২ মার্চ ২০২৪

আইইউটি ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা

  • ২০২২/২০২৩ সালের HSC/সমমান পরীক্ষায় এবং ২০২০ বা তার পরের সালে সালের SSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • SSC ও HSC বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে পাস করতে হবে। HSC তে পদার্থবিদ্যা, রসায়ন, গণিতে A+ এবং ইংরেজিতে ন্যূনতম A থাকতে হবে।
  • O-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে ন্যূনতম B-গ্রেড থাকতে হবে। A-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ন্যূনতম A-গ্রেড থাকতে হবে।

ভর্তি পরীক্ষার মানবন্টন

বিষয়নম্বর
পদার্থ৩৫
গণিত৩৫
রসায়ন১৫
ইংরেজি১৫
মোট ১০০
সময় দুই ঘণ্টা। প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নাম্বার। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে হবে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিষয় সমূহ

  1. বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME)
  2. বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE)
  3. বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)
  4. বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
  5. বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
  6. বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (SWE)
  7. প্রযুক্তি ব্যবস্থাপনায় বিবিএ (TM)

আবেদনের ওয়েবসাইটঃ admission.iutoic-dhaka.edu

আরও দেখুনঃ সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.