
বাংলাদেশ পুলিশ এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করেছে । ৩৬০০ জনবল নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাসেই করা যাবে আবেদন। আবেদন ফী মাত্র ৪০ টাকা।
আবেদন শুরু: ০১ অক্টোবর ২০২৪ থেকে
আবেদন শেষ: ১৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত ।
আবেদনের যোগ্যতা:
বয়সসীমা: ১৮ থেকে ২০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)
উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ৪ ইঞ্চি (নারী)
অনলাইনে আবেদনের নিয়মাবলি:
প্রথম ধাপ:
ক. http://police.teletalk.com.bd -এ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে।
খ. আবেদনের সময় ০১ অক্টোবর ২০২৪ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৫ অক্টোবর ২০২৪ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;
গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;
ঘ. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;
দ্বিতীয় ধাপ:
প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS Send করতে হবে;
প্রথম SMS: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF
Reply: Applicant’s Name, Forty taka (40 /-) will be charged as service charge for the application of TRC Recruitment Exam September 2024. Your PIN is…….. (10 digit). To pay service charge type TRC<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: TRC <space> Yes <space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC YES 1234567890
Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam September 2024. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxxx).
শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test, লিখিত পরীক্ষা, ও মৌখিক পরীক্ষার সময়সূচি:

আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ইনবক্স করতে ক্লিক করুন
অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্ত পিডিএফ
আরও দেখুন দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শপথ বাক্য




Ndewo, achọrọ m ịmara ọnụahịa gị.