
২০২৪ সালের সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সকল জেলার পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা ও যেভাবে আবেদন করবেন বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন শুরুঃ ১০ জানুয়ারী ২০২৪ থেকে
আবেদন শেষ: ১৫ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত
এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফীঃ ৩০০ টাকা।
সৈনিক পদে আবেদনের যোগ্যতা
১। সাধারণ ট্রেড (GD)
- বয়সঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/ উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে।
২। টেকনিক্যাল ট্রেড (TT)
- বয়সঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ০১ (এক) বছর শিথিল যোগ্য।
- শিক্ষাগত/কারিগরি যোগ্যতাঃ
- এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে।
- এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৩। শারীরিক মান
- পুরুষ প্রার্থী
- উচ্চতাঃ ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উচ্চতা (ন্যূনতম) সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
- ওজন (ন্যূনতম): ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
- বুক (ন্যূনতম): স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
- মহিলা প্রার্থী
- উচ্চতাঃ ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত । বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)।
- ওজন (ন্যূনতম): ৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
- বুক (ন্যূনতম): স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
৪। সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
৫। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।
সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের নিয়মাবলী
১ম ধাপ
প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ
১। সাধারণ (GD) প্রার্থীদের ক্ষেত্রেঃ
প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE
উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার কোড নিচে দেওয়া আছে)।
২। টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে
টেকনিক্যাল ট্রেড (TT) এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী যে ট্রেড’এ ভর্তি হতে ইচ্ছুক ট্রেড এর কোড এসএমএস’এ দিতে হবে। ( কোড নিচে দেওয়া আছে)
প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> TT <space> TRADE CODE<space> EXAM CENTER CODE
উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 TT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার কোড নিচে দেওয়া আছে)।
২য় ধাপ
প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কেটে নেওয়া হবে এজন্য মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক টাকা থাকতে হবে।
দ্বিতীয় এসএমএসঃ SAINIK<space>YES<space> PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER and send to 16222
উদাহরণ : SAINIK YES 894098 01xxxxxxxxx and send to 16222
বিঃ দ্রঃ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।
৩য় ধাপ
২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০X৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ ১০০ কেবি (kb) এর বেশি হতে পারবে না।
প্রবেশপত্র
অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি:

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF Download
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন




Salam, qiymətinizi bilmək istədim.