
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অনুমোদন সাপেক্ষ সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল নিজস্ব প্রক্রিয়ায় ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন ফীঃ ৪০০ টাকা।
আবেদনের ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন GPA- 5.00 (অবশ্যই এসএসসি তে উচ্চতর গণিত ও বায়োলজি থাকতে হবে)।
মানবিক বিভাগ- GPA- 3.00
ব্যবসায় শিক্ষা বিভাগ- GPA- 3.50
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে–
বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে- GPA- 4.00
বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে- GPA- 4.00
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে- GPA- 3.50
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ভর্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ৩০ জুলাই ২০২৫ থেকে |
| আবেদন শেষ | ০৩ আগস্ট ২০২৫ পর্যন্ত। |
| আসন বিন্যাস প্রকাশ | ০৭ আগস্ট ২০২৫। |
| ভর্তি পরীক্ষার তারিখ | ০৮, ০৯ আগস্ট ২০২৫ |
ভর্তিপরীক্ষার বিষয়সমূহ :
২০২৫ সালের এসএসসি সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান ।
মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যন্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ।
আসন সংখ্যা:
বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম-৪৪০ টি, ইংরেজি ভার্সন-৯০ টি।
মানবিকবিভাগ- ৭০ টি।
ব্যবসায় শিক্ষা বিভাগ- ৮০ টি ।
পরীক্ষাসংক্রান্ত তথ্য
১। প্রত্যেক প্রবেশ পত্রে উল্লেখিত তারিখ ও সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। ভর্তি পরীক্ষার সময় প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন রেজাল্টের (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজের ওয়েবসাইট sjs.edu.bd ও ফেসবুক পেজ St. Joseph Higher Secondary School দেওয়া হবে।
আবেদনের ওয়েবসাইটঃ sjs.edu.bd



