
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা
সাধারণ যোগ্যতা
১. যেসব শিক্ষার্থী ২০২৪ অথবা ২০২৫ সালে এইচ.এস.সি বা সমমান (সাধারণ, কারিগরি, আলিম, অথবা ডিপ্লোমা-ইন-কমার্স) এবং ২০২২ অথবা ২০২৩ সালে এস.এস.সি বা সমমান (সাধারণ, কারিগরি, অথবা দাখিল) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন।
A ইউনিটের জন্য যোগ্যতা
- এইচ.এস.সি/সমমান এবং এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
- এস.এস.সি এবং এইচ.এস.সি উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.0 এবং মোট GPA 6.50 থাকতে হবে।
- এইচ.এস.সি/সমমানে গণিতে ন্যূনতম GPA 3.0 থাকতে হবে (A-লেভেলের ক্ষেত্রে c গ্রেড)।
B ইউনিটের জন্য যোগ্যতা
- বিজ্ঞান, মানবিক, অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- এস.এস.সি এবং এইচ.এস.সি উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 এবং মোট GPA 6.00 থাকতে হবে।
GCE (O-লেভেল এবং A-লেভেল) শিক্ষার্থীদের জন্য যোগ্যতা
- আই.জি.সি.এস.ই (O-লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৫টি বিষয় উত্তীর্ণ হতে হবে এবং এর মধ্যে ২টি বিষয় এ B গ্রেড থাকতে হবে।
- আই.এ.এল (A-লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয় উত্তীর্ণ হতে হবে এবং এর মধ্যে ১টি বিষয় এ B গ্রেড থাকতে হবে।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য যোগ্যতা
- শিক্ষার্থীকে ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এস.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করতে হবে।
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| ইভেন্ট | তারিখ | সময় |
|---|---|---|
| আবেদন শুরু | ০৮ ডিসেম্বর ২০২৫ | |
| আবেদন শেষ | ২৫ ডিসেম্বর ২০২৫ | |
| প্রবেশপত্র ডাউনলোড | ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা পূর্বে থেকে | |
| ভর্তি পরীক্ষার তারিখ | ১৩, ১৪ জানুয়ারী ২০২৬ | বিকাল ৩টা থেকে ৪ টা ৩০ পর্যন্ত |
| ফলাফল প্রকাশ |
ভর্তি পরীক্ষা
A ইউনিট
মোট নম্বর ৮০, প্রশ্ন সংখ্যা ৮০
বিষয়, নম্বারঃ পদার্থ (২০), রসায়ন (২০), গণিত (২০) এবং জীববিজ্ঞান (২০) অথবা ইংরেজি (২০)।
B ইউনিট
মোট নম্বর ৮০, প্রশ্ন সংখ্যা ৮০
বিজ্ঞান বিভাগঃ ইংরেজি (১৫), বাংলা (১০), পদার্থ (১৫), রসায়ন (১৫), বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ (১০) এবং গণিত (১৫) অথবা জীববিজ্ঞান (১৫)।
মানবিক ও বাণিজ্য বিভাগঃ ইংরেজি (১৫), বাংলা (১৫), সাধারণ গণিত (১৫), বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ (১০), আইসিটি (১০)।
অবশিষ্ট ১৫ নিজ নিজ বিভাগ সম্পর্কিত প্রশ্ন হবে।
ভর্তি ফীঃ
A1 ইউনিট (বিজ্ঞান)- ১২৫০/- (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা
A2 ইউনিট (বিজ্ঞান+ আর্কিটেকচার)- ১৪০০/- (এক হাজার চারশত) টাকা
B ইউনিট (বিজ্ঞান + মানবিক+বানিজ্য)- ১২০০/- (এক হাজার দুইশত) টাকা।
আবেদনের ওয়েবসাইটঃ admission.sust.edu.bd
আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ



